বন্যার্তদের গৃহনির্মাণ তহবিল গঠনে কনসার্টের আয়োজন
দেশের পূর্ব, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্ব অঞ্চলে সাম্প্রতিক বন্যায় মাথা গোঁজার ঠাঁই হারিয়েছেন কয়েক হাজার পরিবার। বন্যাকবলিত সেই মানুষগুলোকে নতুন ঘর তৈরি করে দিতে কনসার্টের আয়োজন করে স্বপ্নপুরী নাট্যদল এবং মোহাম্মদপুর মিউজিসিয়ানের শিল্পীরা।
শুক্রবার বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত মোহাম্মদপুরের শ্যামলি পার্ক মাঠে এ কনসার্ট অনুষ্ঠিত হয়। এ সময় আগত দর্শনার্থীরা যে যার সাধ্যমতো আর্থিক সহযোগিতা প্রদান করেন। কনসার্টে সঙ্গীত পরিবেশন করেন বাউল শিল্পী শফি মণ্ডল, চিশতি বাউল এবং কোহিনুর আক্তার গোলাপি। এছাড়াও নাবিল, ইমন, রনি, সুজন, অর্নব, শাকিল, প্রান্ত, মাহিনী, সজিব, মুন্নীসহ স্থানীয় সঙ্গীত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।
অনুষ্ঠানে সহযোগিতা করেন- থার্ড আই ফাউন্ডেশন, ইচ্ছে ফাউন্ডেশন, গণসাফল্য সমাজ উন্নয়ন সংস্থা, স্বপ্নপুরী কল্যান সংস্থা ও সিআইবি মানব কল্যান সংস্থা।
আয়োজনের বিষয়ে স্বপ্নপুরী নাট্যদলের সদস্য সচিব এজাজ আহমেদ বলেন, আমরা সব সময় আমাদের সংগঠনের উদ্যোগে সামাজিক কাজ করি। বন্যার্তদের জন্য এটা আমাদের একটি চেষ্টা। আমরা খুবই আনন্দিত, হাজার হাজার মানুষ আমাদের এই আয়োজনে এগিয়ে এসেছেন।
মোহাম্মদপুর মিউজিশিয়ান শিল্পী সংগঠনের প্রধান সমন্বয়ক আওলাদ হোসেন বলেন, আমরা যেহেতু শিল্পী। আমরা আমাদের মেধা দিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করেছি। এর মাধ্যমে আমরা সংগৃহীত অর্থ দিয়ে বন্যার্তদের জন্য গৃহ নির্মাণের উদ্যোগ নিতে যাচ্ছি।
ইচ্ছে ফাউন্ডেশনের সভাপতি উজ্জ্বল রায় বলেন, আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে সব সময়ই পিড়ীত মানুষের সেবায় এগিয়ে আসার চেষ্টা করেছি। আজকের এই আয়োজনও তারই একটি অংশ। আমাদের এ ধরণের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে৷
অনুষ্ঠানে আগত ম্যাক্স ফাউন্ডেশনের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ইমাম মাহমুদ রিয়াদ বলেন, আমরা মানুষের যে সহযোগিতা করার জন্যই কাজ করে থাকি। মানুষের জন্য মানুষ এটাই বিশ্বাস করতে হবে। বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকার জন্যই আজকের এই আয়োজন করা হয়েছে।
এমএসএম / জামান
ফিটলিস্টভুক্ত প্রশিক্ষণে দ্বিতীয় মহালছড়ির ইউএনও শিবু দাশ
নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির আহ্বান ইউট্যাবের
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চ্যানেল এস-এর রিপোর্টার সোহেল রানা শুভর ওপর সন্ত্রাসী হামলা-প্রাণনাশের হুমকি
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সাংবাদিকের ওপর হামলা, প্রাণনাশের হুমকি
তেজগাঁওয়ে আ.লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
উত্তরা পশ্চিম থানায় জেলা মহিলা যুবলীগের সভাপতি গ্রেফতার
মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার
উত্তরায় পৃথক অভিযানে আওয়ামী লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার
বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ উদযাপন মোহাম্মদপুর মহিলা কলেজ প্রাঙ্গনে
যাত্রাবাড়ী থানা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিতা বহিষ্কৃত
রাজধানীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের সতর্ক অবস্থান
অন্ধকার থেকে আলোর পথে ৩৫০ মানুষ, চোখে নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দিল ছওয়াব