দিদার হত্যার প্রতিবাদে গাইবান্ধায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের সভাপতির ওপর হামলা ও ক্রীড়াবিষয়ক সম্পাদককে হত্যার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক দল। শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে জেলা বিএনপি কার্যালয় থেকে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নেতাকর্মীরা পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে সমবেত হয়ে বিক্ষোভ সমাবেশ করেন।
সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শোয়েব হক্কানীর সভাপতিত্বে এবং শহর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফরহাদ আলীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন বাবু, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মোর্শেদ হাবীব সোহেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবু বকর সিদ্দিক স্বপন, সাবেক সাধারণ সম্পাদক শাহজালাল সরকার খোকন, জাসাসের আহ্বায়ক বজলুল করিম রপু
শহর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিষ্ণু কুমার দাস, সদর উপজেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইমতিয়াজ আহমেদ রনি, আশফাক হোসেন মিঠু, সৈয়দ রাসেল, খান মোহাম্মদ বাবু, আব্দুর রকিব জিতু, আবু সুফিয়ান নাসের, মোহাম্মদ টিপু, বিপুল কুমার দাস, মনজুর আলম লিটন, গোলাম কিবরিয়া রাহিসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, নিজ বাড়িতে যাওয়ার পথে গোপালগঞ্জ সদর থানার ঘোনাপাড়া এলাকায় আওয়ামী দুষ্কৃতকারীরা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানীর গাড়িবহরে বেপরোয়া হামলা চালায়। হামলা করে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়াবিষয়ক সম্পাদক মো. শওকত আলী দিদারকে হত্যা করা হয়। নৃশংস এ হামলায় এসএম জিলানী ও তার সহধর্মিণী গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রওশন আরা রত্না ও তাদের দুই ছেলেসহ অনেক নেতাকর্মী গুরুতর আহত হন।
বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এমএসএম / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত