ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সোনারগাঁওয়ে জোড়াতালির বেইলি ব্রিজ দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল


রমজান হাসান, সোনারগাঁও  photo রমজান হাসান, সোনারগাঁও
প্রকাশিত: ২৬-৮-২০২১ দুপুর ৪:৮

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জোড়াতালি দিয়ে ঝুঁকি নিয়ে বেইলি ব্রিজ দিয়ে যানবাহন চলাচল করছে। মোগরাপাড়া-বারদী সড়কের আনন্দবাজারের বেইলি ব্রিজ এখন মরণফাঁদে পরিণত হয়েছে। ব্রিজের মাঝে কয়েকটি বড় গর্তের সৃষ্টির কারণেই ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে যানবাহন। দীর্ঘদিন ধরে ব্রিজটি সংস্কার করতে করতে প্রায় দুই শতাধিক জোড়াতালি দেয়া হয়েছে। ফলে ব্রিজ দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে জনসাধারণকে।

জানা গেছে, ব্রিজের বেশ কয়েকটি স্থানে স্টিলের প্লেট ভেঙে গর্ত হয়ে পড়ায় যানবাহনচালক ও যাত্রীরা দুর্ঘটনার কবলে পড়ছেন। গত এক বছরে এ ব্রিজ দিয়ে চলাচল করতে গিয়ে অর্ধশতাধিক লোক হাত-পা ভেঙে আহত হয়েছেন। এছাড়াও এ ব্রিজ দিয়ে ভারী কোনো যানবাহন চলাচল করতে পারছে না বলে জানিয়েছেন এলাকাবাসী।

এলাকাবাসী জানান, ১৯৮৮ সালে নির্মিত হয় বেইলি ব্রিজটি। ৩৩ বছরের পুরনো হলেও ব্রিজটি পুঃননির্মাণর করা হয়নি। সপ্তাহে দুদিন প্রতি শনি ও বুধবার আনন্দবাজারের হাট বসে। হাটের দোকানের মালামাল আনা-নেয়া করতে প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা। ঝুঁকিপূর্ণ ব্রিজটি সংস্কার করা না হলে যে কোনো সময় ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশংকা রয়েছে। ব্রিজের স্থায়িত্ব হারিয়ে ফেলার কারণে এর উপর দিয়ে ভারী কোনো যানবাহন চলাচল করতে পারে না। ফলে বারদী ও আনন্দবাজারের ক্ষুদ্র ব্যবসায়ীরা ভোগান্তিতে রয়েছেন। 

ঝুঁকিপূর্ণ ব্রিজের উত্তর পাশে আনন্দবাজার হাট, বারদী বাজার, দামোদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বারদী স্কুল অ্যান্ড কলেজ, শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম, পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী প্রয়াত জ্যোতি বসুর বাড়িসহ বিভিন্ন দর্শনীয় স্থান রয়েছে। এ ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে স্কুল, কলেজ, মাদ্রাসাগামী শিক্ষার্থীরা বছরের পর বছর যাতায়াত করছে। এছাড়াও সোনারগাঁওয়ের উত্তারাঞ্চলের মানুষের উপজেলা ও থানায় চলাচলের জন্য একমাত্র সড়ক এটি। ঝুঁকিপূর্ণ ব্রিজটি ভেঙে পড়লে এ গুরুত্বপূর্ণ সড়কের যান চলাচল বন্ধ হয়ে যাবে। 

আনন্দবাজার হাটের ইজারাদার বাসেদ মিয়া জানান, ব্রিজ দিয়ে প্রতিদিন কয়েক হাজার লোক যাতায়াত করে থাকেন। ব্রিজটি সংস্কার বা পুঃননির্মাণ করা না হওয়ায় প্রতি সপ্তাহেই কোনো না কোনো দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা। তাছাড়া ব্রিজটি পথচারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সোনারগাঁও উপজেলা প্রকৌশলী আরজুরুল হক জানান, ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজটি পুনঃনির্মাণ ও সড়ক নির্মাণের জন্য মোগড়াপাড়া চৌরাস্তা হতে তালতলা পর্যন্ত সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় টেন্ডার প্রক্রিয়াধীন। দ্রুত ব্রিজের নির্মাণকাজ করা শুরু হবে।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার