কাশিমপুর কারাগার থেকে পলাতক আসামি গ্রেফতার
গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কামাল হোসেনকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব-১। কামাল হোসেন গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ গ্রামের ধনু মোড়লের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে অভিযান চালিয়ে জেলার টেংরা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করে র্যাব-১-এর সহকারী পরিচালক (অপস্ অ্যান্ড মিডিয়া) পুলিশ সুপার মাহফুজুর রহমান বলেন, গত ৬ আগস্ট গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দিদের বিদ্রোহের সময় কারাগারের দেয়াল টপকে পালিয়ে যান যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কামাল হোসেন। তার কয়েদি নাম্বার ৩২০৭ এবং ওই মামলার ৯২নং আসামি।
ওই ঘটনার পরই কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মদ লুৎফর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। পরে র্যাব-১-এর স্পেশালাইজড কোম্পানির পোড়াবাড়ী ক্যাম্রপের একটি আভিযানিক দল বিষয়টি আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে। তিনি আরো বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) সুরুজ্জামান বলেন, গ্রেফতারকৃত আসামি কামাল হোসেনকে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর রাজধানীর বংশাল এলাকা থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি এমদাদুল হক ওরফে গন্ডারকে গ্রেফতার করে র্যাব-৩। গত ৮ সেপ্টেম্বর বিকেলে মহানগরীর বাসন থানা এলাকা থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি লুকিমুদ্দিন ওরফে লোকমানকে গ্রেফতার করে র্যাব-১ এবং ১৫ সেপ্টেম্বর রাতে মৌলভীবাজার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ইদ্রিস মিয়াকে গ্রেপ্তার করে র্যাব-৯।
এমএসএম / জামান
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ