ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

প্রজ্ঞাপন থাকলেও পতাকা উত্তোলন করেনি খানসামার একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান


জসিম উদ্দিন, খানসামা photo জসিম উদ্দিন, খানসামা
প্রকাশিত: ১৭-৯-২০২৪ বিকাল ৫:২

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশের সকল সরকারি-আধাসরকারি ভবন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা পরিপূর্ণভাবে উত্তোলন করতে হবে মর্মে গত ১১ সেপ্টেম্বর দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। কিন্তু তা মান্য করেনি জেলার খানসামা উপজেলার একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সরেজমিন দেখা যায়, মধ্য সুবর্ণখুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোলাম রহমান শাহ্ ফাজিল (স্নাতক) বিএ মাদ্রাসা অমান্য করে জাতীয় পতাকা উত্তোলন করেনি।

জাতীয় পতাকা উত্তোলন বিষয়ে মধ্য সুবর্ণখুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জেবুন নেছা ফেরদৌসী মুঠোফোনে বলেন, জাতীয় পতাকা উত্তোলনের বিষয়টি আমার পিয়ন জানে। এটি বিদ্যালয়ের পিয়নের কাজ। সে পতাকা তুলল কিনা, এটা আমার ওপর বর্তায় না।

অপরদিকে গোলাম রহমান শাহ্ ফাজিল (স্নাতক) বিএ মাদ্রাসার অধ্যক্ষ কাজী আব্দুল মালেক বলেন, পতাকা উত্তোলন করতে হবে কিনা, তেমন কিছু জানি না। আর জানলেও উত্তোলন করিনি, এতে আপনাদের সমস্যা কোথায়? মাদ্রাসার যেহেতু প্রধান আমি, পতাকা তুলব কিনা সেটা একান্ত আমাদের ব্যক্তিগত ব্যাপার। এ বিষয়ে কোনো নির্দেশনা দিয়েছে কিনা তা আমার জানা নেই।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এরশাদুল হক চৌধুরী বলেন, বিষয়টি দুঃখজনক এবং প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে এ কাজ করবে আমাদের জানা ছিল না। তারপরও আমরা বিষয়টি দেখছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা অফিসার মঞ্জরুল হক বলেন, বিষয়টি দুঃখজনক। আমরা তাদের চিঠির মাধ্যমে জানিয়েছি। আমরা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন