ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

দুর্গাপূজাকে সামনে রেখে খানসামায় বেড়েছে মৃৎশিল্পীদের ব্যস্ততা


জসিম উদ্দিন, খানসামা photo জসিম উদ্দিন, খানসামা
প্রকাশিত: ১৮-৯-২০২৪ দুপুর ৩:১৬

আসছে সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আর কিছুদিন পরই দোলায় বা পালকিতে আসছেন দেবী দুর্গা। সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নিদর্শন এই মহোৎসব। চলছে ব্যাপক প্রস্তুতি। এ উৎসবকে ঘিরে ঘরে ঘরে বইছে দেবীদুর্গার আগমনী বার্তা। সনাতনী পঞ্জিকা অনুযায়ী ৯ অক্টোবর ষষ্ঠী তিথিতে ষষ্ঠ্যাদী কল্পারম্ভ বোধন, আমন্ত্রণ ও অধিবাস। পরদিন ১০ অক্টোবর সপ্তমী তিথিতে নবপত্রিকা প্রবেশন্তে সপ্তমী বিহিত পূজা। ১১ অক্টোবর মহাঅষ্টমী ও সন্ধী পুজা। ১২ অক্টোবর মহানবমী পূজা এবং ১৩ অক্টোবর দশমী বিহিত পূজান্তে দর্পণ বিসর্জন।

দিনাজপুরের খানসামা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখা গেছে, দম ফেলার সময় নেই কারিগরদের। সুনিপুণ হাতে মাটি ও রংতুলির ছোঁয়ায় দেবীকে রাঙিয়ে তুলতে ব্যস্ত শিল্পীরা। কাদামাটি, বাঁশ, খড়, সুতলি দিয়ে শৈল্পিক ছোঁয়ায় তিল তিল করে গড়ে তোলা হচ্ছে দেবীদুর্গার প্রতিমা। কারিগররা প্রতিমা তৈরিতে দিনরাত ব্যস্ত সময় পার করছেন। সকাল থেকে রাত পর্যন্ত কেউ কাদা তৈরি করছেন, কেউ কাদা থেকে হাত-পা বানাচ্ছেন। স্কুল-কলেজ পড়ুয়া ছেলে-মেয়েরাও বাবার কাজে সহযোগিতা করছে। বছরের এ সময়টায় কাজের চাপ বেশি থাকায় বসে নেই গৃহিণীরাও। মাটি দিয়ে সুনিপুণ হাতে তৈরি করছেন কারুকাজময় অলঙ্কার। আর সেই অলঙ্কার প্রতিমার শরীরে জড়িয়ে দিয়ে সাজিয়ে তুলছেন অনন্যা রূপে।

জানা গেছে, এবার উপজেলায় বাসন্তী পূজাসহ ১৫১টি মণ্ডপে পূজা হওয়ার কথা রয়েছে। তবে আশঙ্কা করা হচ্ছে কমতে পারে এর সংখ্যা। তবে দ্রব্যমূল্যের সাথে তাল মিলিয়ে দাম বৃদ্ধি পেয়েছে রং, তুলি ও সাজসজ্জার। দাম বেশি হওয়ায় এবং প্রতিমা তৈরির মজুরি কম পাওয়ায় কিছুটা অসন্তোষ রয়েছে শিল্পীদের মাঝে।

মৃৎশিল্পী চন্দন বলেন, আমরা তিনজন মিলে কাজ করি। আমি ৫ বছরের বেশি সময় ধরে প্রতিমা তৈরি করে আসছি। দুর্গাপ্রতিমা ছাড়াও সকল ধরনের প্রতিমা আমরা তৈরি করি। এবার ৩টি প্রতিমার অর্ডার পেয়েছি। এবার পূজা কম হবে, তাই অর্ডার কম। ২৫ হাজার টাকায় প্রতিমা বানাচ্ছি। প্রকারভেদে আরো কম দামে বানাচ্ছি। 

আরেক প্রতিমা কারিগর বাবু চন্দ্র রায় বলেন, আমি প্রতিবার ৩ থেকে ৫টা প্রতিমা তৈরি করে থাকি। এবার দেশের পরিস্থিতির কারণে অর্ডার কমে গেছে। এবার ২টির কাজ করছি। ৭৫ হাজার টাকার প্রতিমা করতে হচ্ছে ২০ হাজার টাকায়। 

খানসামা উপজেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি অনন্ত কুমার রায় বলেন, পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে দুর্গোৎসব পালনে মণ্ডপে মণ্ডপে সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে। উপজেলায় বাসন্তী পূজাসহ ১৫১টি মণ্ডপে পূজা হওয়ার কথা রয়েছে। চলতি সপ্তাহের শেষে জানা যাবে কটি মণ্ড পূজা অনুষ্ঠিত হবে।

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন