ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

বেনাপোলের পাঠবাড়ীতে দুই দিনব্যাপী ৪৯৯তম নির্যান তিথি উৎসব অনুষ্ঠিত


সুমন হোসাইন, শার্শা photo সুমন হোসাইন, শার্শা
প্রকাশিত: ১৮-৯-২০২৪ দুপুর ৩:২৩

যশোরের বেনাপোলের পাঠবাড়ীতে দুই দিনব্যাপী ৪৯৯তম নির্যান তিথি মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। বৈষষ্ণবকুল শিরোমণি ঠাকুর হরিদাসের ভজন কানন নামে পরিচিত সুদীর্ঘ সাড়ে ৫০০ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী ও গৌরাঙ্গ মহাপ্রভুর স্মৃতিবিজড়িত বেনাপোল শ্রীশ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুরের পাঠবাড়ী আশ্রম সনাতন ধর্মলম্বীদের কাছে তথা ভারত উপমহাদেশের একটি তীর্থস্থান। প্রতি বছরের ন্যায় এ বছরও সোম ও মঙ্গলবার (১৬ ও ১৭ সেপ্টেম্বর) দুই দিনব্যাপী হরিদাস ঠাকুরের নির্যান তিথি মহোৎসব ধর্মী আচারপ্রথা মেনে উদযাপিত হয়।

পাঠবাড়ী আশ্রমের পরিচালক  মাধবদাস বাবাজী ও পরিচালনা পর্ষদবৃন্দ সোমবার বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠানের শুভসূচনা করেন। দেশের দক্ষিণ-পশ্চিম সীমান্ত শহর বেনাপোল পৌরসভার পাঠবাড়ী গ্রামে সনাতন ধর্মের নামাচার্য ব্রহ্ম হরিদাস ঠাকুরের নির্যান তিথি মহোৎসব পালিত হলো। প্রতি বছরের ন্যায় এবারো হরিদাস ঠাকুরের জীবনী, ভাবগত আলোচনা, কীর্তন নির্জন লীলা, আস্বাদন, ভক্তিগীত ও পদাবলী কীর্তন নিয়ে পালিত হলো নির্যান তিথি মহোৎসব। হরিদাস ঠাকুরের পাঠবাড়ী আশ্রমে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা ভক্তকুলসহ পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আসা ভক্তরা অংশ নেন। এছাড়া অন্যান্য দেশের সনাতন ধর্মালম্বীরাও এ অনুষ্ঠানে যোগদান করেন।

পাঠবাড়ী আশ্রমের যুগ্ম-সাধারণ সম্পাদক জয়দেব সিংহ জানান, দেশের বৃহত্তম স্থলবন্দর সীমান্তঘেঁষা বেনাপোল পৌরসভা এলাকায় পাঠবাড়ী সনাতন ধর্মালম্বীদের অন্যতম একটি তীর্থস্থান। প্রতিবছর ভারতসহ দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে উঠে এই তীর্থস্থান। তবে এবার বৈরী আবহাওয়ার কারণে ভক্তরা খুব বেশি আসতে পারেননি।

পাঠবাড়ী আশ্রমের সাংস্কৃতিক সম্পাদক অজয় পাল জানান, এবার এ অনুষ্ঠানে বিদগ্ধ আলোচক হিসাবে অংশ নেন- দ্বাদশ শিবকালী মন্দির সাতক্ষীরার ভক্তপ্রবর বিশ্বমঙ্গল কৃষ্ণদাস, মাগুরার গোপাল সেবাশ্রমের চিন্ময়নন্দ দাস, মাগুরার পরমানন্দ দাস, ঢাকার শ্রীমুকুল মিত্র। রাতে লীলা কীর্তনে অংশ নেন সাতক্ষীরার আশালতা মণ্ডল। এছাড়া বিভিন্ন জেলার বিশেষ বিশেষ মন্দির ও আশ্রমের অসংখ্য ভক্ত-অনুরাগী নির্যান তিথিতে অংশগ্রহণ করেন। 

এমএসএম / জামান

লোগাংয়ে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রৌমারীতে ফাঁসিতে ঝুলে এক নারীর আত্মহত্যা

লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন

আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে

মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন: ৬ নভেম্বর থেকে পূর্ণাঙ্গ সেবা চালু

মনোহরদীতে এ্যাব মহাসচিবের উদ্যোগে নদীতে মাছের পোনা অবমুক্ত

গাজীপুরে জোড়া খুনের আসামি বরিশালে গ্রেপ্তার

রাজারহাটের ইউএনওর ছুটি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: সাংবাদিক ও সচেতন মহলে তীব্র সমালোচনা

যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন

নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও শিশুপুত্র নিহত

রাজশাহীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়

চাঁপাইনবাবগঞ্জে গোরস্থানের ভেতর থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন উদ্ধার

উল্লাপাড়ায় পানি সরবরাহ শুরুর আগেই পানির মিটার চুরি, শঙ্কায় গ্রাহক