ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

শিক্ষক লাঞ্ছিতের প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ১৮-৯-২০২৪ দুপুর ৩:৫৯

ঢাকায় শিক্ষা ভবনে সেসিপ প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী দ্বারা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক লাঞ্ছিতের প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন কর্ম সূচি পালিত হয়েছে। গাইবান্ধা সদর উপজেলার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ব্যানারে বুধবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গাইবান্ধা পাবলিক লাইব্রেরির সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয় ও গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকেরা অংশ নেন।

এ সময় বক্তারা বলেন, মঙ্গলবার ঢাকার শিক্ষা অফিসে আমাদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা জেলা শিক্ষা অফিসার পদে পদোন্নতির ক্ষেত্রে বৈষম্য নিরসনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। এ সময় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও কর্মচারীরা আমাদের শিক্ষকদের লাঞ্ছিত করেন। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সঙ্গে এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

বিসিএস দিয়ে নন-ক্যাডারে শিক্ষকতায় তারা এসেছেন জানিয়ে বক্তারা বলেন, আমরা বিসিএস দিয়ে নন-ক্যাডারে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছি। আর মাধ্যমিক শিক্ষা অফিসার ও কর্মচারীরা সেসিপ প্রজেক্টে নিয়োগ পেয়েছিলেন। পরে রাজস্ব খাতে এসেছেন। অবিলম্বে তাদের এই প্রকল্প বাতিল করতে হবে। সেই সঙ্গে মাধ্যমিক শিক্ষকদের পদোন্নতি দিতে হবে।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের শিক্ষক আলমগীর হোসেন, আবুল কালাম আজাদ, আব্দুর রউফ মিয়া ও মতিয়ার রহমান এবং গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক খলিলুর রহমান, নেজাম উদ্দিন প্রমুখ।

এমএসএম / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত