ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

বালুর নিচ থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় শিক্ষার্থীকে উদ্ধার


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ১৯-৯-২০২৪ দুপুর ১:২২

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কালাসোনার বালুচর থেকে আকাশ (১১) নামে আহত এক স্কুলশিক্ষার্থীকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় উদ্ধার করেছেন স্থানীয় লোকজন। বর্তমানে আহত ওই কিশোর গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার (১৮ সেপ্টেম্বর) রাত পৌনে ১টার দিকে মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেন ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিফুজ্জামান বসুনিয়া। 

এ রআগে একই দিন সন্ধ্যা ৭টার দিকে চরকালাসোনা থেকে তাকে উদ্ধার করা হয়। এর দুই ঘণ্টা আগে ওই কিশোর নিখোঁজ হয় বলে দাবি করেন পরিবারের সদস্যরা। উদ্ধার হওয়া কিশোর আকাশ উপজেলার ফজলুপুর ইউনিয়নের বাজে তেলকুপি এলাকার মঞ্জু মিয়ার ছেলে। সে স্থানীয় চরকৃষ্ণমণি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

ওই কিশোরের পরিবারের দাবি, তাদের প্রতিপক্ষ শত্রুতাবশত আকাশকে হত্যার উদ্দশ্যে এমন ঘটনা ঘটিয়েছে। আহত ওই কিশোরের চাচা মিলন মিয়া বলেন, আমার আপন ছোট ভাইয়ের ছেলে আকাশ। আমার ভাতিজা বুধবার সন্ধ্যার আজানের সময় নিখোঁজ হয়। এরপর সন্ধ্যা ৭টার দিকে চরকালাসোনার নদীর কিনারার একটি ঘাঘড়ায় বালুর নিচ থেকে তার হাত-পা ও মুখ বাধা অবস্থায় চৌকিদার ও স্থানীয়রা উদ্ধার করে আমাদের খবর দেন। পরে আমরা তাকে নিয়ে কালিরবাজার থানায় যাই। থানা পুলিশ চিকিৎসার জন্য আমাদের হাসপাতালে পাঠায়। আমরা এখন গাইবান্ধা হাসপাতালে আছি।

এ সময় তিনি দাবি করেন, আমার বাবা লাল মিয়াকে পিটিয়ে হত্যা করেছে এনায়েত গং। আমরা মামলা করেছি, মামলা চলমান রয়েছে। আমরা যাতে মামলা প্রত্যাহার করে নেই, সেজন্য এনায়েত গং আমার ভাতিজাকে হত্যার উদ্দেশ্যে হাত-পা ও মুখ বেঁধে বালুচাপা দেয়। এ সময় আহত আকাশের বরাতে তিনি আরো দাবি করেন, হাকিম ও রিপন নামে দুজনসহ আরো ১০-১২ জন আমার ভাতিজাকে হত্যার চেষ্টা করে। 

তিনি আরো বলেন, এই হত্যাচেষ্টার প্রতিবাদে আমরা আগামীকাল ফুলছড়ি উপজেলা সদরের কালিরবাজারে মানববন্ধন করব এবং থানায় মামলা দায়ের করব।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিফুজ্জামান বসুনিয়া বলেন, এর আগে ওই এলাকায় একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। উদ্ধার হওয়া কিশোর হামলায় নিহত ব্যক্তির নাতি হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই সব কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জামান / জামান

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা