ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় গৃহবধূর মৃত্যু


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ১৯-৯-২০২৪ দুপুর ২:২৭

যশোরের কেশবপুর উপজেলার গৌরীঘোনা সড়কের নারকেলতলা মোড় নামক স্থানে অটোভ্যানে থাকা যাত্রী লক্ষ্মীরানী (৫৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার গৌরীঘোনা চুকনগর সন্ন্যাসগাছা সড়কের নারকেলতলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, কুকুরের সাথে ধাক্কা লেগে অটোভ্যান উল্টে ভ্যানে থাকা যাত্রী লক্ষ্মীরানী ও তার ছেলে স্বপন, ভ্যানচালক সড়ক দুর্ঘটনায় আহত হন। আহতাবস্থায় তাদের চুকনগরের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক ওই ভ্যানে থাকা যাত্রী লক্ষ্মীরানীকে মৃত ঘোষণা করেন। তার ছেলে ও অটোভ্যানের চালক চুকনগর একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন। নিহত লক্ষীরানী উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের কাশিমপুর গ্রামের বিলুম দাসের স্ত্রী। 

পরিবার সূত্রে জানা গেছে, লক্ষ্মীরানী ও তার ছেলে স্বপন দাস ডুমুরিয়ার জিয়েলতলা থেকে চুকনগর হয়ে গ্রামের বাড়ি কাশিমপুরের উদ্দেশে ভ্যানযোগে রওনা হন। ভ্যানটি সন্ন্যাসগাছা নারকেলতলা মোড়ে পৌঁছলে একটি কুকুরের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। আহতাবস্থায় লক্ষ্মীরানী ও তার ছেলে স্বপন এবং ভ্যানচালককে পথচারীরা হাসপাতালে ভর্তি করেন। লক্ষ্মীরানীর সৎকার করা হয়েছে।

জামান / জামান

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক