ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

বিদেশে সুনামের পাশাপাশি রেমিট্যান্স পাঠিয়ে দেশের উন্নয়নে এগিয়ে আসতে হবে প্রবাসীদের : নাজমুল হক


সৌদি আরব প্রতিনিধি photo সৌদি আরব প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৮-২০২১ দুপুর ১২:১৪

‘বঙ্গবন্ধু দেশের মানুষের কল্যাণে আজীবন কাজ করে গেছেন। তার স্বপ্নকে বাস্তবে রূপ দেয়ার জন্য সবাইকে তার নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। তিনি যে স্বপ্ন দেখতেন সেটা পূরণ হলেই তার আত্মা শান্তি পাবে’- বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে তথা দেশের উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন সৌদি আরবের জেদ্দায় নিযুক্ত কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক। বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৬ আগস্ট) সৌদি আরবের জেদ্দায় শরাপিয়া জাফর রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত জেদ্দার আওয়ামী ফোরাম ১১ সংগঠনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জাতির পিতা ও ১৫ আগস্টের সব শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে কনসাল জেনারেল আরো বলেন, বঙ্গবন্ধুর দেখানো পথ ধরেই তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির পথে এগিয়ে চলেছেন। তিনি বিদেশের মাটিতে বাংলাদেশের সুনামের পাশাপাশি রেমিট্যান্স প্রবাহ বাড়ানোর মাধ্যমে প্রবাসীদের বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে আসার অনুরোধ জানান।

বঙ্গবন্ধু ফাউন্ডেশন জেদ্দার সভাপতি হোসেন মো. নাহিদের সভাপতিত্বে এবং মোহাম্মদ মুসা খান ও মনির পাটোয়ারীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- শ্রম কাউন্সিলর আমিনুল ইসলাম, কাউন্সিলর জাহিদ হাসান, কৃষক লীগের সভাপতি সাইফুল ইসলাম বাবুল, নবীন লীগ সৌদি আরব কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ শেখ ওয়াদুদ করিম, বঙ্গবন্ধু একাডেমির সভাপতি হাজী সিদ্দিক সরকার, শেখ আতাউর রহমান মুকুল।

বক্তব্য রাখেন- নাজমুল শাহাদাত সুমন, ইঞ্জিনিয়ার এমদাদ, সরোয়ার মোল্লা, বাদল দেওয়ান, মমিনুল ইসলাম পাপন। এ সময় উপস্থিত ছিলেন- শেখ শাহীন, বদরুজ্জামান, কাশেম মজুমদার, মেজবাহউদ্দিনসহ আওয়ামী ফোরাম ১১ সংগঠনের নেতৃবৃন্দ।

সভা শেষে ১৫ আগস্টের শাহাদাতবরণকারী বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল সদস্যের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

এমএসএম / জামান

গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচীতে অংশ গ্রহণ করলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক

চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ

বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ

চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত

পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি

গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র

যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা

নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা