মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ফুলছড়ি উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
গাইবান্ধার ফুলছড়িতে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফুলছড়ি উপজেলা বিএনপির সভাপতি সাদিকুল ইসলাম নান্নু। রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, বিগত উপজেলা বিএনপির কাউন্সিলে পরাজিত সভাপতি প্রার্থী কাশেম ভূঁইয়া তার নিজস্ব ফেসবুক আইডি থেকে ২১ সেপ্টেম্বর জেলা প্রশাসক বরাবর মিথ্যা বর্ণনায় একটি খোলা চিঠি পোস্ট করেন। চিঠিতে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করা, সেই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফুলছড়ি উপজেলা শাখা, অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজনৈতিক সুনাম ও মর্যাদাকে ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে মিথ্যা বর্ণনায় একটি অসত্য খোলা চিঠি জেলা প্রশাসক বরাবর পোস্ট করা হয়। খোলা চিঠিতে জেলা প্রশাসককে যেসব অভিযোগের বর্ণনা সৃজন করেছেন তা সম্পূর্ণ মিথ্যা, ভিক্তিহীন ও উদ্দেশ্যপ্রণীত। চিঠিতে দলীয় ও বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনকে দোষারোপ করে দলের প্রতি চরম আস্থাহীনতার পরিচয় দিয়েছেন। সেই সাথে দেশনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব ও সুনামকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছেন।
সংবাদ সম্মেলনে আরো বলা হয়, ফুলছড়ি উপজেলার কালীর বাজার এলাকার উপজেলা পরিষদের উত্তর পার্শ্বে অবস্থিত একটি সাত কক্ষবিশিষ্ট একতলা ভবন, যার বৈধ স্বত্বাধিকারী মৃত আব্দুল কুদ্দুস মাইজভান্ডারীর ছেলে মনির হোসেন ভান্ডারী ও জহুরুল হক ভান্ডারীর কাছ থেকে গত ৩১ জুলাই আলহাজ নাহিদুজ্জামান নিশাত পজিশন ভাড়া নেয়।
সভাপতি বলেন, প্রকৃতপক্ষে আমাদের বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে তা যদি কেউ প্রমাণ করতে না পারে তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
কারা অপপ্রচার চালাচ্ছে- এমন প্রশ্নের জবাবে সাদিকুল ইসলাম নান্নু বলেন, ফুলছড়ি উপজেলা বিএনপির কাউন্সিলে পরাজিত প্রার্থী আবুল কাশেম ভূঁইয়া ও নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসাইন এ মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। তিনি এসব অপপ্রচারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য জেলা নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে ফুলছড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম নান্টু, সদস্য সচিব ফারুক মিয়া, ছাত্রদলের সদস্য সচিব আসিব সাজ্জাদ ছোটনসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
আওয়ামী লীগ নেতা সিরাজুল আলম ঝন্টুর ইন্তেকাল
ব্র্যাক পটুয়াখালী মাইক্রোফাইনান্স (দাবি+)কর্মসূচির উদ্যোগে ব্র্যাক হ্যাচারির মাছের পোনা অবমুক্ত করন
ঠাকুরগাঁওয়ে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারী নিহত, আহত ২
সিংড়ায় বিনামূল্যে কৃষি প্রণোদনা ও চারা বিতরণ
তাড়াশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
পাঁচবিবি বিএম কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
পূবাইল আদর্শ কলেজে নবনির্মিত ভবনের উদ্বোধন, এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রায়গঞ্জে পুলিশের জালে পেশাদার চোর, রয়েছে একাধিক মামলা
চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন
রায়গঞ্জে আপত্তিকর অবস্থায় আটক হওয়া ইমামের বিয়ে, কাবিন নির্ধারণ ১০ লাখ টাকা
রাজস্থলীতে পরিদর্শনে আসেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন
বিজয়নগরের সাতবর্গে ১ কোটি ১৯ লাখ টাকার পুকুর নিয়ে বিরোধ: সাবেক মেম্বারসহ দুইজনের বিরুদ্ধে জিডি