কেশবপুরে জমি জবরদখলকারী ও চক্রান্তকারীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
যশোরের কেশবপুর উপজেলার টিটাবাজিতপুর গ্রামে জমি জবরদখলকারী ও চক্রান্তকারীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে কেশবপুর উপজেলা প্রেসক্লাবে ভুক্তভোগীরা এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পঠ করেন টিটাবাজিতপুর গ্রামের আব্দুল হোসেনের ছেলে ইলায়াস হোসেন।
তিনি বলেন, তার চাচাতো চাচা ওজিয়ার রহমান সরদার প্রায় ১৫ থেকে ২০ বছর যাবত আমাদের সাথে বিবাদ সৃষ্টি করে আসছেন। প্রভাবশালী ওজিয়ার রহমান জোরপূর্বক আমাদের বাড়ির জমি থেকে ৩ শতাংশ জোরপূর্বক দখল করে নেন। এমনকি ওজিয়ার রহমান ঘর তৈরি করার সময় আমাদের উঠান থেকে অন্যায়ভাবে আরো ৪-৫ হাত জমি জবরদখল করে পাঁচালি দিয়ে নেন। আমাদের সাথে বিবাদ চলাকালীন আমরা আমার চাচাতো চাচা ওজিয়ার রহমান সরদারের বাড়িতে যাওয়া-আসা বন্ধ করি।
তিনি আরো বলেন, ২০২৩ সালের রমজান মাসে আমর চাচাতো চাচা ওজিয়ার রহমান সরদার আমার স্ত্রী সুমাইয়া খাতুনকে বলেন তুমি আমাদের বাড়িতে যাও না কেন? আমারা সবাই প্রতিবেশী, তুমি আমাদের বাড়িতে যাওয়া-আসা করো। এ কথা শুনে আমার স্ত্রী আমার চাচাতো চাচাদের বাড়িতে যাওয়া-আসা করত। গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পদত্যাগ করলে ওই দিন সন্ধ্যায় ওজিয়ার রহমান সরদারের বড়কুটুম আ. রশিদের মেয়ের জামাতা মিজানুর রহমান তার পাওনা ৮ লাখ টাকা ওই রাতের মধ্যে না দিলে ওজিয়ার রহমান সরদারকে দেখে নেয়ার হুমকি দেন। এ কথা শুনে ওজিয়ার রহমান সরদার বাড়ি থেকে স্বর্ণালঙ্কার ও টাকা নিয়ে এক সপ্তাহ পালিয়ে থাকেন।
এক সপ্তাহ পর বাড়ি ফিরে এসে ওজিয়ার রহমান সরদার স্বর্ণালংকার চুরি হয়েছে বলে প্রথমে তার ছোট ছেলের বউকে এবং পরে আমার স্ত্রী সুমাইয়া খাতুনকে সন্দেহমূলকভাবে দোষারোপ করেন। স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়। উক্ত সালিশে আমার চাচাতো ভাই শহিদুল ইসলাম, মিলন হোসেন, নাহিদ ইসলাম, আলমগীর হোসেন, চাচাতো চাচা ওজিয়ার রহমান ও তার ছেলে মনিরুজ্জামান সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন। ওজিয়ার রহমান সরদার ও তার ছেলে মনিরুজ্জামান সবুজ সালিশের মধ্যে বলেন, স্বর্ণালংকার চুরি হয়ে গেছে তাতে তাদের আর কোনো দাবি নেই। তারা এ ব্যাপারে আর কোনো কথা বলবেন না। কিন্তু সালিশ বৈঠক শেষ হওয়ার পর ওজিয়ার রহমান সরদার ও তার ছেলে পুলিশে চাকরিরত এটিএসআই মনিরুজ্জামান সবুজ আমাকে পুলিশ দিয়ে দেখে নেয়ার হুমকি দেন।
সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি জমি জবরদখলকারী ও চক্রান্তকারী ওজিয়ার রহমান সরদার ও তার ছেলে মনিরুজ্জামান সবুজকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সংবাদ সম্মেলনে নুরুজ্জামান ও নুরনবী গাজী উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান