ঢাকা মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

সিটি ডেভেলপার্স হাউজিংয়ের নিজস্ব জমি দখলের চেষ্টা, থানায় জিডি


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ২২-৯-২০২৪ বিকাল ৬:২

রাজধানীর মোহাম্মদপুরে বছিলা সিটি ডেপলপার্সের নিজস্ব জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। গত ১৬ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে হাউজিংয়ের নিজস্ব ক্রয়কৃত একটি জমি দখল করতে আসে কিছু বহিরাগত। এবার নিজেদের জমি রক্ষার্থে মোহাম্মদপুর থানায় একটি  সাধারণ ডায়েরি (জিডি) করেছে হাউজিং কর্তৃপক্ষ। রবিবার (২২ সেপ্টেম্বর) মোহাম্মদপুর থানায় জিডিটি করেন হাউজিং কর্তৃপক্ষ মো. নজরুল ইসলাম।

সাধারণ ডায়েরিতে জমির মালিক যা উল্লেখ করেন। আমার এবং বছিলা সিটি ডেভেলপার্স লিঃ এর নিম্ন তফসিল বর্নিত সম্পত্তি দীর্ঘদিন যাবত ৭ ফুট বাউন্ডারী ওয়াল নির্মাণ করিয়া অদ্যবতি ভোগ দখলে আছি। গত ১৬ সেপ্টেম্বর  ভূমিদৃস্য মো. জলিল শরীফ এবং আরো কতিপয় সন্ত্রাসী দলবল নিয়ে আমাদের প্লট দখল করিতে আসে। পরবর্তিতে আমি খবর পেয়ে আমার ভোগ দখলের প্লটে যাই তখন আমরা বাধা দিলে আমাদেরকে ভয়ভীতি দেখিয়ে প্রান নাশের হুমকি দিয়ে তাহারা স্থানীয় লোকদের তোপের মুখে চলে যান। এর পরবর্তীতে আজ আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা যে এই জিডি এন্ট্রি করা হয়েছে বলে জানান হাউজিং কর্তৃপক্ষ। 

এর আগে দৈনিক সকালের সময় মোহাম্মদপুরে বসিলায় হাউজিং এর নিজস্ব জমি দখলের একটি নিউজ প্রকাশিত হয়েছিল, তখন হাউজিং কর্তৃপক্ষ থেকে মো. আব্দুল আলীম বলেন, এই জমিটি আজ থেকে ১৫ বছর আগে হাউজিং কর্তৃপক্ষ এর (৪জন) মিলে ক্রায় করে ভোগদখল করে এসেছে। হটাৎ করে ১৬ সেপ্টেম্বর সোমবার বেলা ১২ টার দিকে জমিটি দখল করতে আসে মো. জলিল নামে একজন। তার সাথে একাধিক বহিরাগতরা ছিলো যার প্রমাণ রয়েছে হাউজিং কর্তৃপক্ষের কাছে। এবার সাধারণ ডায়েরি জিডিতে হাউজিং কর্তৃপক্ষ বলেন, তফসিল বর্ণিত জেলা: ঢাকা, থানা:-মোহম্মদপুর, মৌজা:-কাটাসুর "স্থিতি"। সি,এস ও এস.এ দাগ নং- ৫৯০,৫৯১ ও ৫৮৭ সিটি জরিপ দাগ নং ৮০২১,৮০১৯,৮০৩৭ ও ৮০৩৮ জমির পরিমাণ: মোট ১০.১৫ শতাংশ। যাহার রোড নং মেইন রোড, ও ১২ নং রোড, প্লট নং ১, ব্লক-বি, বছিলা সিটি ডেভেলপার্স লিঃ এ অবস্থিত।  এ বিষয়ে হাউজিং কর্তৃপক্ষ বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এখানে যে ব্যক্তি জমি দখল করতে এসেছে এই জমি তার না, জমিটি আমাদের ক্রয়কৃত। তফসিল বর্ণিত ভূমিতে তার কোনো জমি নাই। ঘটনাটি যেহেতু হাউজিং এলাকায় সেহেতু তিনি যদি তার প্রকৃতি পেপার নিয়ে হাউজিং এ যোগাযোগ করেন  তখন আমরা বিষয়টি ক্ষতিয়ে দেখবো। তার যদি জমি থেকে থাকে তাহলে তাঁকে বুঝিয়ে দেওয়া হবে।

স্থানীয়রা বলেন, সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে, বিভিন্ন এলাকায় জমিজমা দখল-বেদখল হওয়ার খবর পাওয়া যাচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় এমন ঘটনা ঘটে'ই চলেছে বলে জানান সচেতন নাগরিকরা। নাগরিকরা বলেন পুলিশ প্রশাসনের আরো নজরদারী হওয়া দরকার। পুলিশের ভূমিকায় অন্যকোনো বাহিনী দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ হবে না। আগের মতো আবারো পুলিশের ভূমিকা দেখতে চায় নাগরিকরা।

এমএসএম / জামান

ড্রাইভার কনস্টেবল মো. সোহাগ হোসেনকে নিটোরে দেখতে গেলেন অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিম

বিশ্ব রেকর্ড গড়ল বাংলাদেশের পোশাক কারখানা: LEED Platinum-এ ১১০-এর মধ্যে ১০৮ স্কোর অর্জন HAMS Garments Ltd.-এর

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালনা পর্ষদের এক বছর পূর্তি উদযাপন

রাজধানীর সায়েদাবাদে সেনাবাহিনীর বিশেষ অভিযান: অস্ত্র, মাদক ও বিপুল অর্থসহ ৬ জন আটক

এলজিইডির প্রধান প্রকৌশলকে সকালের সময় পরিবারের পক্ষ থেকে অভিনন্দন

‎নকশার বহির্ভূত ব্যক্তিগত জমিতে অবৈধ সড়ক নির্মাণের অভিযোগে তুরাগে মানববন্ধন, আদালতে মামলা

শিশু রোগীদের খোঁজখবর নিলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার

উত্তরায় চালু হলো আধুনিক ‘কাজী ড্রাইভিং ট্রেনিং স্কুল

লালবাগে মৃত্যুর মুখে শত শত মানুষ: হেলে পড়া ভবনেও 'নিস্পৃহ' রাজউক!

গেন্ডারিয়ায় রাজউকের উচ্ছেদ অভিযান: নকশাবহির্ভূত অংশ ভাঙা, জরিমানা ও মিটার জব্দ

‎তুরাগে অবৈধ সড়ক নির্মাণের অভিযোগ, ন্যায়বিচারের দাবিতে আদালতে মামলা

বাংলাদেশ কমার্স ব্যাংকের দৃশ্যমান নিয়ন্ত্রণ নিয়েছেন চেয়ারম্যান মোহাম্মদ আতাউর রহমান

৮০০ কোটি টাকার জমি ৪০০ কোটিতে বিক্রির ছক : স্বার্থান্বেষী চক্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ