ফরিদপুরে বাংলাদেশ পুলিশ নাট্যদলের নাটক অভিশপ্ত আগস্ট মঞ্চায়িত
`ওরা ভেবেছিল তোমাকে হত্যা করলেই হয়ে যাবে সব শেষ, ওরা বুঝতে পারেনি বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। শোক থেকে শক্তি শোক থেকে জাগরণ' এমন স্লোগানকে সামনে রেখে ১৯৭৫-এর ১৫ আগস্ট বাংলাদেশের জন্য যে দুর্ভাগ্য নেমে এসেছিল সেই করুণ স্মৃতি নিয়ে কলঙ্কিত অধ্যায়ের ওপর নাটক অভিশপ্ত আগস্ট ফরিদপুরে মঞ্চায়িত হয়। বৃহস্পতিবার (২৬ আগস্ট) সন্ধ্যায় শহরের কবি জসীমউদদীন হলে জেলা পুলিশের আয়োজনে বাংলাদেশ পুলিশ নাট্যদল প্রযোজিত ও পরিবেশনায় নাটকটি মঞ্চায়িত হয়।
বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম-এর পরিকল্পনা, গবেষণা ও তথ্য সংকলনে প্রায় ঘণ্টাব্যাপী নাটকটির নাট্যরূপ ও নির্দেশনায় ছিলেন পুলিশ পরিদর্শক জাহিদুর রহমান। নাটকটি উপভোগ করতে জেলার সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক বিভিন্ন পেশার দর্শক উপস্থিত ছিলেন।
অভিশপ্ত আগস্ট নাটকের কলাকুশলী ছিলেন ডিএমপিসহ দেশের বিভিন্ন জেলার পুলিশ সদস্যগণ। ১৯৭৫ সালের ১৫ আগস্টের সেই নারকীয় হত্যাযজ্ঞের ঘটনা ও কুখ্যাত খুনিসহ নেপথ্যের তথ্য উঠে আসে নাটকটিতে। দীর্ঘদিন পর সাংস্কৃতিক অনুষ্ঠান ও মনমুগ্ধকর পরিবেশনা দেখে দর্শকরা অভিভূত হন।
অনুষ্ঠানটি পরিচালনা করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা। এ সময় ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বিপিএম উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
জ্বালানি তেলের চাপ নিয়ন্ত্রনে ধামইরহাট সীমান্তে বিজিবি ও গোয়েন্দা সংস্থার কঠোর নজরদারি
ধামইরহাটে ব্র্যাকের উদ্দোগে বিনামুল্যে চক্ষু চিকিৎসা
টুঙ্গিপাড়া ফিলিং স্টেশনে তেল কম দেওয়ায় ৩০ হাজার টাকা জরিমানা, বাজার মনিটরিং জোরদার
যশোর জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত, আইন-শৃঙ্খলা জোরদারে নানা নির্দেশনা
নাচোলে বন্ধ থাকা পেট্রোল পাম্প চালুর দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত
বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত
নরসিংদীতে অ্যাথলেটিকস প্রশিক্ষণের উদ্বোধন, অংশ নিচ্ছে ৪০ শিক্ষার্থী
আত্রাইয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদ্যাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
রাজশাহীতে পরিত্যক্ত আ.লীগ কার্যালয়ের জায়গায় ‘অর্পিত সম্পত্তি’র সাইনবোর্ড
রায়গঞ্জে ইটভাটায় অভিযানে দুই ভাটায় ৯ লাখ টাকা জরিমানা
শ্রীমঙ্গলে পুলিশের জালে ৪ ছিনতাইকারী
যশোরে বিচারকের বিরুদ্ধে মামলা ওয়ারেন্ট থাকায় আদালত চত্বরেই বাদী আটক