কোনাবাড়ীতে পিকআপ-অটোরিকসার মুখোমুখি সংঘর্ঘে আহত ৩
গাজীপুরের কোনাবাড়ীতে পিকআপ-অটোরিকসার মুখোমুখি সংঘর্ষে তিনজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে কোনাবাড়ী থানার দেওয়ালিয়াবাড়ী করিমের ২নং গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- অটোরিকসাচালক নজরুল ইসলাম (৪৫), যাত্রী তুষার (২৫) এবং অজ্ঞাতনামা একজন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী মো. রেজাউল করিম জানান, সোমবার সকালে আঞ্জুমান পাম্পের সামনে থেকে ছেড়ে আসা একটি পিকআপভ্যানের সঙ্গে অটোরিকসার মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকসাটি দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় আহত হন তিনজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অটোরিকসাটি দেওয়ালিয়াবাড়ী কাঁঠালতলা থেকে কোনাবাড়ীর দিকে যাচ্ছিল।
তিনি আরো জানান, পিকআপভ্যানটি বেপরোয়া গতিতে আসছিল। দেওয়ালিয়াবাড়ী করিমের ২নং গেট অর্থাৎ আমার মার্কেটের সামনে এসে আর নিয়ন্ত্রণ করতে পারেনি। এখানে প্রায় সময় ছোট-বড় দুর্ঘটনা ঘটে। কারণ রাস্তার মাঝখানে দুটি বিদ্যুতের খুঁটি রয়েছে। খুঁটি সরানোর জন্য বিদ্যুৎ অফিসে একাধিকবার বলা হলেও কোনো সুরাহা হয়নি।
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ মো. আবুল ফজল জানান, নজরুল ইসলাম নামে একজন অটোরিকসাচালককে আহতাবস্থায় আনা হয়েছে। তাকে ভর্তি করা হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম জানান, বিষয়টি জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।
এমএসএম / জামান
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ