শান্তিগঞ্জে ইউপি সদস্যের বিরুদ্ধে মারধরের অভিযোগ
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের কান্দাগাঁও গ্রামে রাতের আঁধারে বসতঘরে ঢুকে নিরীহ পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। শুক্রবার(২৭ আগস্ট) সকালে খোঁজ নিয়ে এমন অভিযোগ পাওয়া গেছে ওই ইউপি সদস্যের বিরুদ্ধে। শিমুলবাঁক ইউনিয়নের ২নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য সৈয়দুর রহমানের বিরুদ্ধে শান্তিগঞ্জ থানায় অভিযোগটি দায়ের করেছেন একই ওয়ার্ডের কান্দাগাঁও গ্রামের আব্দুল জাহিরের ছেলে সোলেমান(২৬)। তিনি পেশায় একজন অটো ড্রাইভার।
অভিযোগ সূত্রে জানা যায়, ওই ইউপি সদস্য অত্যন্ত খারাপ ও বদ স্বভাবের লোক। প্রায়ই তিনি মাতাল অবস্থায় গ্রামে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে থাকেন। গত ১৫ আগস্ট বাদী সুলেমান মিয়ার বাড়িতে তার বোনজামাই ও বোন বেড়াতে আসে। ১৮ আগস্ট বুধবার রাত ৯টার দিকে মাতাল অবস্থায় ওই ইউপি সদস্য তার বাড়িতে প্রবেশ করে শোর-চিৎকারসহ অশ্লীল ভাষায় গালমন্দ করে বসতঘরে ঢোকার চেষ্টা করলে তার বোনজামাই সিরাজুল ইসলাম ইউপি সদস্যকে মাতাল অবস্থায় দেখতে পেলে রাতের বেলায় না এসে দিনে আসার কথা বললে ওই ইউপি সদস্য গালমন্দ করে এবং সুলেমানের বোনজামাইকে উপর্যুপরি কিল, ঘুষি, লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করেন। এছাড়া ঘরের বিভিন্ন জিনিসপত্র ভাংচুর করেন ওই ইউপি সদস্য। আশপাশের লোকজন শোর-চিৎকার শুনে এগিয়ে আসেন। ইউপি সদস্যের এমন অশোভন ও অপ্রীতিকর আচরণে বাদীর বোন ও বোনজামাইসহ পুরো পরিবার ভীতসন্ত্রস্ত অবস্থায় থাকায় শান্তিগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত ইউপি সদস্য সৈয়দুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ মিথ্যা এবং বানোয়াট। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য এটা একটা ষড়যন্ত্র।
শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোক্তাদির হোসেন অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগের কপিটি পেয়েছি৷ তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
তারাগঞ্জে শিকলবন্দী কিশোরীকে উদ্ধার করল প্রশাসন
মাদারীপুরে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হাফেজ নির্বাচনে হিফজুল কুরআন প্রতিযোগিতা
বিজিবির অভিযানে কুমিল্লায় কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি-থ্রি-পিস জব্দ
কুমিল্লায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাভারে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা
রামুতে বন্য হাতির তাণ্ডব: মা ও শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু
রায়গঞ্জে কৃষি ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত
গোবিপ্রবিতে গবেষণা চৌর্যবৃত্তি রোধে টার্নিটিন চালু, ব্যয় ১৪ লাখ টাকা
ঠাকুরগাঁওয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবক গ্রেফতার
নমুনা ডিম ছাড়ার খবর পেয়েই ইতিমধ্যে অনেকেই নেমে পড়েছেন হালদায়।
রাণীনগরে কালবৈশাখীর তাণ্ডবে ইরি ধান লণ্ডভণ্ড: ফলন বিপর্যয়ের শঙ্কায় কৃষক
কুড়িগ্রামে বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির কমিটি গঠনঃ সভাপতি সুজা আহাম্মেদ ও সাধারণ সম্পাদক মোঃ আলমোতাসিন বিল্লাহ