আদালতের স্থিতাবস্থা আদেশ উপক্ষো করে চলছে প্রাচীর নির্মাণ
গাইবান্ধার সাদুল্লাপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রবাসীর পৈতৃক জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে। সম্পত্তির মালিকানা দাবি করা ভুক্তভোগী প্রবাসী রহিদুল ইসলাম থানায় অভিযোগ করেও পাচ্ছেন না প্রতিকার।
ভুক্তভোগী প্রবাসী রহিদুল ইসলাম উপজেলার ভাতগ্রাম এলাকার মৃত মকবুল হোসেন আকন্দের ছেলে। অভিযুক্ত সামিউর রহমান একই এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে। ঘটনাটি ওই এলাকারই।
জানা যায়, প্রবাসী রহিদুল ইসলামের সঙ্গে প্রতিবেশী সামিউল রহমানের দীর্ঘদিন ধরে বসতবাড়ির ভিটা ভোগদখল নিয়ে মনোমালিন্য চলে আসছিল। রবিউল ইসলাম ও তার বড় ভাই জীবিকার তাগিদে দেশের বাইরে অবস্থান করছেন। এই সুযোগে গত ৯ সেপ্টেম্বর সামিউর রহমান তার লোকজন নিয়ে ওই জমিতে থাকা একটি টিনশেড ঘর ও ইটের প্রাচীর ভাংচুর করেন। পরে নিজেই ওই জমিতে প্রাচীর নির্মাণ শুরু করেন। পরে স্থাপনা ভাংচুর ও জমি দখলের অভিযোগে সেনা ক্যাম্পে অভিযোগ দায়ের এবং সাদুল্লাপুর থানায় সাধারণ ডায়েরি করেন রহিদুল ইসলাম শান্তর স্ত্রী শাপলা বেগম। প্রতিকার না পেয়ে একপর্যায়ে দেশে ফিরে এসে এসবের প্রতিকার চেয়ে আদালতে মামলা করেন ভুক্তভোগী প্রবাসী রহিদুল ইসলাম।
এরই ধারাবাহিকতায় গত ১৭ সেপ্টেম্বর গাইবান্ধা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মশিউর রহমান ওই জামিতে স্থিতাবস্থার আদেশ দেন। কিন্তু আদালতের স্থিতাবস্থার আদেশ উপক্ষো করে প্রভাবশালী সামিউর রহমান ওই জমিতে প্রাচীর নির্মালে কাজ চালিয়ে যাচ্ছেন। আদালতের আদেশের কপিসহ লিখিতভাবে সাদুল্লাপুর থানায় অবগত করেও কোনো প্রতিকার মিলছে না বলে ভুক্তোভোগী প্রবাসীর অভিযোগ।
এ ব্যাপারে ভুক্তভোগী রহিদুল ইসলাম বলেন, সামিউল রহমান প্রভাব খাটিয়ে আমাদের স্থাপনায় অতর্কিত হামলা ও ভাংচুরসহ জোরপূর্বক জমি দখলে নিয়েছে। একই সঙ্গে আদালতের স্থিতাবস্থার আদেশ পেয়েও সামিউর রহমান প্রাচীর নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। তিনি স্বজনদের হুমকি দিচ্ছেন। বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সামিউর রহমান বলেন, ২০০৭ সালে রহিদুল ইসলাম গংয়ের কাছ থেকে জমি ক্রয় করেছি। তারা ওই জমি বুঝিয়ে না দেয়ায় দাগ নম্বর অনুযায়ী তাদের স্থাপনা সরিয়ে ক্রয়কৃত জমিটি বের করে নিয়ে সেখানে প্রাচীর নির্মাণ করছি।
সাদুল্লাপুর থানার তদন্তকারী কর্মকর্তা এএসআই এরশাদ হোসেন বলেন, সরেজমিন আদালতের জারি করা নিষেধাজ্ঞার আদেশ উভয় পক্ষকে শুনিয়েছি। আদেশের অনুলিপি তাদের হাতে দিয়ে এসেছি। এরপরও বিরোধপূর্ণ জমিতে স্থাপনা নির্মাণ খুবই অনাকাঙ্ক্ষিত বিষয়। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা