যৌন এবং প্রজনন স্বাস্থ্য অধিকার রক্ষার্থে গাইবান্ধায় গোলটেবিল বৈঠক
কিশোর-কিশোরী ও যুবসমাজের যৌন এবং প্রজনন স্বাস্থ্য অধিকার রক্ষার্থে গাইবান্ধায় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার নিশ্চিত করার লক্ষ্যে বেসরকারি সংস্থা আরএইচস্টেপের ‘অধিকার এখানে এখনি-২ (আরএইচআরএন)’ প্রকল্পের আয়োজনে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে এ গোলটেবিল বেঠক অনুষ্ঠিত হয়।
গোলটেবিল বৈঠকে জেলা প্রশাসন, সরকারি বিভন্ন দফতর, শিক্ষাপ্রতিষ্ঠান ও যুব সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) শারমিন আখতার, সহকারী কমিশনার মোস্তাফিজুর রহমান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক ফজলুল হক, জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নার্গিস জাহান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মাহফুজার রহমান, আরএইচস্টেপের ডেপুটি ডিরেক্টর (প্রোগ্রাম) ডা. এলভিনা মোস্তারী, প্রজেক্ট অফিসার নাভিরা আজমী, তৌসিন আহমেদ সোহেলসহ অন্যরা।
গোলটেবিল বৈঠকে কিশোর-কিশোরীর যৌন ও প্রজনন স্বাস্থ্যের অধিকার, যৌন হয়রানি বন্ধে করণীয়, জেলার কিশোর ও যুবকদের স্বাস্থ্য সুবিধার উন্নতি করা, শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি রোধ সম্পর্কে আলোচনা করা হয়।
এমএসএম / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত