বেনাপোলে ১৯টি বারসহ স্বর্ণ পাচারকারী আটক
যশোরের বেনাপোলের আমড়াখালী এলাকা থেকে ১৯টি সোনার বারসহ মাহফুজ মোল্লা (২৬) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে ৪৯ বিজিবি। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে আমড়াখালী বিজিবি চেকপোস্ট এলাকায় বেনাপোলগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মাহফুজ মোল্কেলা আটক করা হয়। তার কোমরে স্বর্ণের বারগুলো পাওয়া যায়। সে নড়াইলের লোহাগড়া থানার মঙ্গলপুর গ্রামের হাসমত উল্লাহর ছেলে।
বিজিবি জানায়, আটক ৪.৫৫৭ কেজি ২৪ ক্যারেট স্বর্ণের মূল্য ৪ কোটি ৬১ লাখ ৬২ হাজার টাকা।
৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, দীর্ঘদিন যাবত স্বর্ণ, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালানের মালামাল আটকের উদ্দেশ্যে নিয়মিত গাড়ি তল্লাশির অংশ হিসেবে ভারতে স্বর্ণ পাচার হচ্ছে এমন খবর পেয়ে বিজিবির একটি টহল দল বেনাপোলগামী একটি বাসে তল্লাশি চালিয়ে মাহফুজ মোল্রলা কোমরে কালো কাপড়ে বিশেষ কায়দায় বাঁধা ১৯টি স্বর্ণের বার জব্দ করে। আটক পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
এমএসএম / জামান
নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত
নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল
দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ
মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার
যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার
বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু
আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা
মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন
চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি
সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা