ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

মোহাম্মদপুরে বিএনপির নেতাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত 


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ২৫-৯-২০২৪ দুপুর ১২:২

রাজধানীর মোহাম্মদপুরে এক বিএনপি নেতার অফিসে প্রবেশ করে দেশীয় ধারালো অস্ত্র-শস্ত্র নিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করেছে কিশোর গ্যাং চক্র। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় শাপলা বিল্ডিং  এ ঘটনা ঘটে। আহত বিএনপি নেতা হলেন- ঢাকা মহানগর উত্তর ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান (৫০)।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যার পর ২০-২৫ জনের একটি দল মুখে মাস্ক পড়ে দেশীয় ধারালো অস্ত্র-শস্ত্র নিয়ে এসে চাঁদ উদ্যান শাপলা বিল্ডিং এর বাড়ীর মালিক সমিতির অফিসের দ্বিতীয় তলায় প্রবেশ করে। সেখানে গিয়ে বিএনপির ৩৩ নম্বর ওয়ার্ডের সভাপতি আব্দুল মান্নানকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠাই। কারা এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে মুখোশ পড়া থাকায় কাউকে চেনা সম্ভব হয়নি। মনে হচ্ছে এরা কিশোর গ্যাং গ্রুপের সদস্য। অথবা কোনো দুর্বৃত্ত হবে। স্থানীয়রা আরো বলেন, সবার হাতে দেশীয় অস্ত্র সহ পিস্তল ও ছিলো তাঁদের কাছে। 

এ ঘটনায় ভূক্তভোগীর স্ত্রী তমা আক্তার জানান, আমার স্বামীর অফিসে একদল লোক মুখোশ পড়ে প্রবেশ করে আমার স্বামীকে কুপিয়ে গুরুতর আহত করে। আমার স্বামীর অবস্থা আশঙ্কাজনক। সে বাঁচবে কিনা আল্লাহ জানে। আমার স্বামীকে যারা কুপিয়ে গুরুতর আহত করেছে আমি তাদের বিচার চাই। 

এ ঘটনায় বিএনপির এক নেতা বলেন, মান্নান দীর্ঘদিন  ধরে বিএনপির সাথে রাজনীতি করে এসেছে কিন্তু তাঁকে কেনো এভাবে কুপিয়েছ আমাদের বুঝে আসছে না। মান্নানের শরিরের বিভিন্ন স্থানে কুপিয়েছে। দুই হাতে, দুই পায়ে, এবং বুকে  দাড়ালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়েছ দুর্বৃত্তরা। এখনো জানা যায়নি কারা এই ঘটনার সাথে জড়িত।  এই ঘটনায় পুলিশ র‍্যাব ও ডিবি কাজ করছে বলে জানা যায়। পুলিশ বলছে ঘটনার সাথে সাথে। তারা ঘটনা স্থান পরিদর্শন করেছে। 

এ বিষয়ে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী ইফতেখার জানান, এ ঘটনায় আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিভিন্ন মাধ্যমে আসামীদের শনাক্তের কাজ চলছে। খুব শীঘ্রই আমরা ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারবো।

জামিল আহমেদ / জামিল আহমেদ

ফিটলিস্টভুক্ত প্রশিক্ষণে দ্বিতীয় মহালছড়ির ইউএনও শিবু দাশ

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির আহ্বান ইউট্যাবের

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চ্যানেল এস-এর রিপোর্টার সোহেল রানা শুভর ওপর সন্ত্রাসী হামলা-প্রাণনাশের হুমকি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সাংবাদিকের ওপর হামলা, প্রাণনাশের হুমকি

তেজগাঁওয়ে আ.লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

উত্তরা পশ্চিম থানায় জেলা মহিলা যুবলীগের সভাপতি গ্রেফতার

মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার

উত্তরায় পৃথক অভিযানে আওয়ামী লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ উদযাপন মোহাম্মদপুর মহিলা কলেজ প্রাঙ্গনে

যাত্রাবাড়ী থানা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিতা বহিষ্কৃত

রাজধানীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের সতর্ক অবস্থান

অন্ধকার থেকে আলোর পথে ৩৫০ মানুষ, চোখে নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দিল ছওয়াব

সংসদ চত্বর ধূমপানমুক্ত করার উদ্যোগকে পাবলিক হেলথ অ্যাডভোকেটসের স্বাগত