ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

কেশবপুরে দলিত জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ২৫-৯-২০২৪ দুপুর ৪:৩২

‘জাতপাত পেশাভিত্তিক বৈশম্যমুক্ত বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের কেশবপুরে দলিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা প্রকল্পের আওতায় দলিত জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ দলিতির বাস্তবায়নে সমাপ্ত হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সভাকক্ষে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন দলিত সংস্থার প্রধান অর্থ ও প্রশাসনিক কর্মকর্তা শিব প্রসাদ দাশ। বিশেষ অতিথির বক্তৃতা করেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ।

দলিতির বাস্তবায়নে ইসলামী রিলিফ সুইডেনের সহযোগিতায় জাতপাত পেশাভিত্তিক বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন- রাইটস অব দলিতের প্রকল্প কর্মকর্তা আনজুমান আরা, হোসেনে আরা খাতুন, বিএল বিশ্ববিদ্যালয় কলেজের ফিশারিজ বিভাগের ছাত্র তানজিল আকন, মোবিলাইজার নিকোলাস মিস্ত্রি ও সুজন কুমার দাস।

গত দুই দিনে সামাজিক মূল্যবোধ, লিঙ্গ সমতা, বয়ঃসন্ধিকাল, বাল্যবিবাহ এবং অন্যান্য জীবনমানের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণে দলিত যুব ফোরাম ও দলিত কমিউনিটি গ্ৰুপ লিডার অংশ নেন।

T.A.S / জামান

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক