গাইবান্ধায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধি সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজিব আহসান।
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু বকর সিদ্দিক স্বপন ও সাধারণ সম্পাদক শাহজালাল সরকার খোকনের সঞ্চালনায় প্রতিনিধি সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, সহ-সভাপতি শহিদুজ্জামান শহীদ, আব্দুল আউয়াল আরজু, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, অ্যাড. মনজুর মোর্শেদ বাবু, আনিসুর রহমান নাদিম, সাবেক ছাত্রদল নেতা নাইদুজ্জামান নিশাত।
আরো বক্তব্য দেন- জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইউনুস আলী দুখু, যুগ্ম-সম্পাদক খন্দকার আল আমিন, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক শামীম আহমেদ পলাশ, জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া আলম জিম, পলাশবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মমিন মণ্ডল, পৌর আহ্বায়ক শামীম রেজা, গোবিন্দগঞ্জ থানার আলম মিয়া, সাঘাটা থানার উজ্জল হক, সুন্দরগঞ্জ থানার গোলাম আজম প্রমুখ।
T.A.S / জামান
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা