নবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে কোনাবাড়ীতে শিক্ষার্থীদের বিক্ষোভ
বিশ্বনবী হজরত মুহম্মদ (সা.)-কে নিয়ে ভারতীয় পুরোহিত কর্তৃক কটূক্তির প্রতিবাদে গাজীপুরের কোনাবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বৃষ্টিকে উপেক্ষা করে শিক্ষার্থীদের নারায়ে তাকবির আল্লাহু আকবর ধ্বনিতে উত্তাল হয়ে ওঠে কোনাবাড়ী।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মহানগরীর কোনাবাড়ী বিসিক শিল্পনগরীর ১নং গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী নতুন বাজার পল্লী বিদ্যুৎ হয়ে পুনরায় বিসিক ১নং গেটের সামনে এসে শেষ হয়।
কটূক্তির নিন্দা জানিয়ে শিক্ষার্থীরা বলেন, মানবতার শ্রেষ্ঠ মহামানব হজরত মুহম্মদ (সা.)-কে অপমান করার মধ্যদিয়ে মানবতার আদর্শকে অপমান করা হয়। পৃথিবীর কোনো ধর্মই অন্য ধর্মকে কটূক্তি করতে শেখায় না। যারা এসব করে তারা উগ্র। এসব ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান শিক্ষার্থীরা।
এ সময় উত্তরা ইউনিভার্সিটির অনার্স তৃতীয় বর্ষের ছাত্র মো. নাইম বলেন, আমাদের প্রিয় নবী হজরত মুহম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা বাংলাদেশের মানুষ ও সাধারণ শিক্ষার্থীরা মহানবীর এই অপমানকে কোনোভাবেই সহ্য করব না। আমাদের শরীরের প্রতিটি রক্তবিন্দু দিয়ে হলেও মহানবীর সম্মান ও ইজ্জত রক্ষার্থে লড়াই করে যাব।
এমএসএম / জামান
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ