ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

খাসজমি দখল করে পার্টি অফিস, ফেসবুকে পোস্টের প্রতিবাদে সংবাদ সম্মেলন


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ২৭-৯-২০২৪ দুপুর ৪:১৫

গাইবান্ধার ফুলছড়িতে খাসজমি দখল করে ফুলছড়ি উপজেলা বিএনপির অফিস তৈরির অভিযোগ এনে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গুজবের প্রতিবাদে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকালে ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন উক্ত জমির মালিকরা।

জমির মালিক জহুরুল হক ভান্ডারী সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, ফুলছড়ি উপজেলা পরিষদের বাউন্ডারি ওয়ালসংলগ্ন উত্তর পার্শ্বে (সোনালী ব্যাংকের সামনে) বুড়াইল মৌজার ৫২৩৪ দাগের ২ শতাংশ জমি ভুলবশত ১নং খাস খতিয়ানে অন্তর্ভুক্ত হয়, যা বিআরএস রেকর্ডে বাংলাদেশ সরকারের নামে ১নং খাস খতিয়ানভুক্ত।

তিনি বলেন, আমাদের ক্রয়কৃত জমির মধ্যে ২ শতাংশ জমি খাস খতিয়ানে থাকায় আমরা ফুলছড়ি সহকারী জজ আদালতে মামলা করে রায় পেয়েছি। রায় পাওয়ার আগে আমরা উক্ত জায়গায় বিল্ডিং করতে গেলে প্রশাসন বাধা দেয়। তাই দীর্ঘদিন কাজটি বন্ধ ছিল। বন্ধ থাকা সময়ের মধ্যে আমরা কোর্টের মাধ্যমে আমাদের ক্রয়কৃত জমিটির পক্ষে আদালত তিনটি ডিক্রি প্রদান করে। গত ৩১ আগস্ট আলহাজ মো. নাহিদুজ্জামান নিশাদ আমার কাছ থেকে ঘর ভাড়া নিয়ে বিএনপির অফিস করলে অসমাপ্ত কাজ করে দেয়ার জন্য আমরা কাজ শুরু করেছি।

বিষয়টি নিয়ে সোস্যাল মিডিয়ায় কিছু লোক লেখালেখি করলে সেটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আমরা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে সকলকে জানিয়ে দিতে চাই, খাস খতিয়ানভুক্ত জমিটি আমাদের। এ জমি নিয়ে যদি কেউ বিভ্রান্তিকর তথ্য প্রচার করে, তাহলে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

এমএসএম / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত