ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

গাইবান্ধা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি বাদশা, সম্পাদক বিশু


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ২৮-৯-২০২৪ দুপুর ৪:০

গাইবান্ধা জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজি নং- রাজ ১০৭) ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে আশরাফুল আলম বাদশা এবং সাধারণ সম্পাদক পদে অ্যাড. গৌতম কুমার চক্রবর্তী বিশু নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ৫ হাজার ৬৫০ ভোটের বিপরীতে ১৭টি পদে ৫৩ প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের প্রধান জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত শাখা) মো. সাদরুল আলম।

এরআগে শুক্রবার শহরের জিরো পয়েন্ট এলাকায় গাইবান্ধা বিয়াম ল্যাবরেটরি স্কুলে এ নির্বাচনে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ভোট গণনা শেষে শনিবার সকালে ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মনজুর আলম মিঠু, রফিকুল ইসলাম, শাহজালাল সরকার খোকন, জাহাঙ্গীর আলম, আব্দুর রহমান, এমএইচ মানিক, হাসিবুর রহমান লাবু ও এত্তাজুল ইসলাম।

গাইবান্ধা জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে এবার ভোটার সংখ্যা ছিল ৫ হাজার ৬৫০ জন। এরমধ্যে ৫ হাজার ১২৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন ।

সভাপতি পদে মাছ প্রতীকে আশরাফুল আলম বাদশা ২হাজার ৮১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী স্টিয়ারিং প্রতীকে আব্দুর রশিদ সরদার পেয়েছেন ২ হাজার ১১৮ ভোট। কার্যকরী সভাপতি পদে ফুটবল প্রতীকে ময়নুল হক বি.এ ২ হাজার ৮৫ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী গোলাপফুল প্রতীকে আমিনুর রহমান পেয়েছেন ১ হাজার ৩৬০ ভোট। সহ-সভাপতি পদে ছাতা প্রতীকে আব্দুল মজিদ ১ হাজার ৩১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী তালা প্রতীকে হিরু মিয়া পেয়েছেন ১াজার ১৫০ ভোট।

সাধারণ সম্পাদক পদে চাবি প্রতীকে এ্যাড. গৌতম কুমার চক্রবর্তী বিশু ২ হাজার ৫৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাতুড়ী প্রতীকে জামিনুর রহমান পেয়েছেন ২ হাজার ৩৭৮ ভোট। সহ-সাধারণ সম্পাদক ২টি পদে বাস প্রতীকে ২হাজার ৮০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শহিদুল ইসলাম এবং কেচি প্রতীকে রওশন মিয়া ২হাজার ৩৪১ ভোট পেয়ে নির্বাচিত হন। তাদের নিটকতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাজমহল প্রতীকে হাসাবুল হাসান দিনার পেয়েছেন ১হাজার ৮৭৫ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে তলোয়ার প্রতীকে ১হাজার ৬৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শামীম রহমান শামীম। তার নিটকতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী পাঞ্জা প্রতীকে মশিউর রহমান হীরা পেয়েছেন ১হাজার ৫৮১ ভোট। অর্থ সম্পাদক পদে একতারা প্রতীকে ২হাজার ৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আমজাদ হোসেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্লায়ার্স প্রতীকে হারুন অর রশিদ পেয়েছেন ১হাজার ২২২ ভোট।

সড়ক সম্পাদক পদে ট্রাক প্রতীকে ১হাজার ৮০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আতিকুর রহমান এবং টেলিভিশন প্রতীকে অহেদুল ইসলাম পেয়েছেন ১হাজার ৫৩৭ ভোট। তাদের নিটকতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ঘোড়া প্রতীকে সুমন মিয়া পেয়েছেন ১হাজার ৪৩০ ভোট। দপ্তর সম্পাদক পদে মাইক প্রতীকে ২হাজার ১০৪ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন আশরাফুল আলম ফরিদ। তার নিটকতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রিক্সা প্রতীকে ছলিম উদ্দিন সরকার পেয়েছেন ১হাজার ৩২৫ ভোট।

প্রচার সম্পাদক পদে করাত প্রতীকে ১হাজার ৯০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রাশেদুল ইসলাম। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী চেয়ার প্রতীকে নজরুল ইসলাম পেয়েছেন ১হাজার ৫৬২ ভোট। ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক পদে ক্রিকেট ব্যাট প্রতীকে ১হাজার ৮৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বাবুল আহম্মেদ। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বটগাছ প্রতীকে আহসান হাবিব মন্ডল পেয়েছেন ১হাজার ৪১৫ ভোট।

এছাড়া কার্যকরী সদস্য এর ৪টি পদে বেজী প্রতীকে ১হাজার ৬৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মুরাদ মিয়া, টায়ার প্রতীকে ১হাজার ৬২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সজিব মিয়া, গাভী প্রতীকে ১হাজার ৫৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আবু তাহের, পালকী প্রতীকে ১হাজার ৫৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মুক্তার হোসেন।

গাইবান্ধা জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনকে ঘিরে গত শুক্রবার সকাল থেকেই শহরের জিরো পয়েন্ট এলাকায় গাইবান্ধা বিয়াম ল্যাবরেটরী স্কুলের সামনে প্রার্থীদের কর্মী-সমর্থক ও ভোটারদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ এবং শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছিল।

এমএসএম / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত