কেশবপুর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
যশোরের কেশবপুরে উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। তবে নবগঠিত কমিটির সভাপতি ও সাংগঠনিক সম্পাদকের দুই পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আলহাজ আবুল হোসেন আজাদ সভাপতি এবং আলমগীর কবির বিশ্বাস সাংগঠনিক সম্পাদক-১ ও হুমায়ূন কবির সুমন সাংগঠনিক সম্পাদক-২ পদে নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৮ সেপ্টেম্বর) কেশবপুর শহরের আবু শারাফ সাদেক অডিটরিয়ামে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে গণভোটের মাধ্যমে শুধুমাত্র সাধারণ সম্পাদক পদে ভোটগ্রহণ করা হয়। সভাপতি ও সাংগঠনিক সম্পাদক বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সাধারণ সম্পাদক পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ পদে দুজন প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন- কেশবপুর উপজেলা বিএনপির বর্তমান কমিটির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক প্রভাষক আব্দুর রাজ্জাক ও যুগ্ম-আহ্বায়ক মাসুদুজ্জামান মাসুদ। ভোটাররা তাদের পছন্দের ব্যক্তিকে ভোট প্রদানের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করেন।
সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হয়। উপজেলার ১১টি ইউনিয়ন বিএনপির ৭৮১ জন ভোটারের মধ্যে ৭৫৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে নেতা নির্বাচন করেন। প্রতিটি ইউনিয়নে ভোটার ছিল ৭১ জন।
সাধারণ সম্পাদক পদে প্রভাষক আব্দুর রাজ্জাক ৬৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাসুদুজ্জামান মাসুদ পেয়েছেন ৮৩ ভোট। আরেক প্রতিদ্বন্দ্বী মাস্টার কেএম খলিলুর রহমান পেয়েছেন ৮ ভোট। ভোট বাতিল হয়েছে ৭টি।
নির্বাচনী ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বপ্রাপ্ত জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও নির্বাচন কমিশনার দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও নির্বাচন কমিশনার মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু এবং অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল।
এমএসএম / জামান
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক
Link Copied