ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

গাইবান্ধা সাব-রেজিস্ট্রি অফিসের দুর্নীতি তদন্তের দাবিতে স্মারকলিপি প্রদান


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ২৯-৯-২০২৪ দুপুর ৪:৪৫

গাইবান্ধা সদর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের বিভিন্ন অনিয়ম-দুর্নীতির তদন্ত ও জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসকের মাধ্যমে জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর এ স্মারকলিপি প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য আমিনুল ইসলাম গোলাপ, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি প্রণব চৌধুরী খোকন, বাসদ মার্কসবাদী কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সদস্য নিলুফার ইয়াসমিন শিল্পী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের জেলা আহ্বায়ক গোলাম রব্বানী, রাষ্ট্র সংস্কার আন্দোলনের জেলা আহ্বায়ক মৃণাল কান্তি বর্মণ, কমিউনিস্ট পার্টি জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক অ্যাড. মুরাদ জামান রব্বানী প্রমুখ।

স্মারকলিপিতে দুর্নীতি-অনিয়মের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। সেই সাথে গাইবান্ধা সাব-রেজিস্ট্রি অফিসের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার জন্য গাইবান্ধাবাসীর প্রতি আহ্বান জানানো হয়।

T.A.S / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত