ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ-সমাবেশ


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ২৯-৯-২০২৪ দুপুর ৪:৫৬

সম্প্রতি মহানবী হজরত মুহম্মদ (সা.)-কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি এবং ওই বক্তব্যকে বিজেপির এক নেতার সমর্থন দেয়ার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে শহরের ভি-এইড রোডের বড় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে ‘রাসূলপ্রেমী তৌহিদী জনতা’। একই সময়ে ‘বিশ্ব মুসলিম জাতি’র ব্যানারে শহরের খানকাহ্ শরিফ মসজিদ মাঠ থেকে আরেকটি বিক্ষোভ মিছিল বের করেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বিক্ষোভ মিছিল দুটিই জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার (গানাসাস) সামনে সমাবেশে মিলিত হয়।বিক্ষোভকারী শিক্ষার্থী ও তৌহিদী জনতা মিছিলে ‘বিশ্বনবীর অপমান, রুখে দিবে মুসলমান’, ‘বিশ্বের মুসলিম এক হও, লড়াই করো’, ‘বিশ্বনবীর অপমান, সইবে নারে মুসলমান’, ‘সবাই মিলাই হাতে হাত, মোরা রাসূলের উম্মত’-সহ বিভিন্ন স্লোগান দেন। এ সময় ডিবি রোড, স্টেশন রোড ও সার্কুলার রোডসহ শহরের বিভিন্ন সড়কে যানজটের কারণে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

বিক্ষোভে অংশ নেয়া তৌহিদী জনতা ও শিক্ষার্থীরা অভিযোগ করেন, ভারতের বিতর্কিত ধর্মীয় প্রচারক রামগিরি মহারাজ মহারাষ্ট্রের এক ধর্মীয় সভায় রাসূল (সা.) ও ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেন। এতে রাজ্যের এক বিজেপি নেতা সমর্থন দেন। এছাড়াও মসজিদে ঢুকে মুসলিমদের ওপর হামলা চালানোর হুমকিও দিয়েছেন ওই কট্টর হিন্দুত্ববাদী নেতা।

সমাবেশে বক্তারা বলেন, কোনো ধর্মই অন্য ধর্মকে কটূক্তি করার শিক্ষা দেয় না। মানবতার শ্রেষ্ঠ মহামানব হজরত মুহম্মদ (সা.)-কে অপমান করা মানবতাবাদী আদর্শকে অপমান করা। প্রকৃত মুমিনরা কখনো উগ্রবাদকে ছাড় দেয় না। রাসূল (সা.)-কে নিয়ে যারা কটূক্তি করে, তারা গোটা মুসলিম উম্মাহর দুশমন। পৃথিবীর মুসলিমরা তাদের শরীরে একবিন্দু রক্ত থাকতে এই কটূক্তির অপমান সহ্য করবে না।

ভারতীয় পুরোহিত ও বিজেপি নেতার এই ধৃষ্টতাপূর্ণ মন্তব্যের জন্য মুসলিম উম্মাহর কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে বক্তারা ভারতীয় পণ্য বর্জনের জন্য সর্বস্তরের জনগণের প্রতিও আহ্বান জানান।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন- রাসূলপ্রেমী তৌহিদী জনতার পক্ষে মাওলানা মূফতি এনামুল হাফিজ, মাওলানা ইসমাইল হোসেন, হাফেজ জোবায়েরসহ অন্যরা। এছাড়া শিক্ষার্থীদের পক্ষে জাওয়াত, সিফাত মণ্ডল, রাফি, সিয়ন, রাফিনসহ অনেকে বক্তব্য দেন।

এমএসএম / জামান

মোহনগঞ্জে জিনিয়াস স্কলারশিপ বৃত্তি পরীক্ষা

পঞ্চগড় সদরে প্রকল্প বাস্তবায়নে অনিয়ম, প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ দুই চেয়ারম্যানের বিরুদ্ধে

চাঁদপুরে দুই দিনে ৫৮ আসামি গ্রেপ্তার, ৩৮ কিশোর গ্যাং সদস্য আটক

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক।

চট্টগ্রামে ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন পুলিশ হেফাজতে

গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড মেরে সরাল পুলিশ

ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু