আদালতের নির্দেশে মৃত্যুর ২৫ দিন পর গৃহবধূর লাশ উত্তোলন
গাইবান্ধা সদর উপজেলায় মৃত্যুর ২৫ দিন পর আদালতের নির্দেশে জান্নাতি বেগম (২৭) নামে এক গৃহবধূর লাশ কবর থেকে উত্তোলন করেছে পুলিশ। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের কবর থেকে লাশটি উত্তোলন করা হয়। জান্নাতি বেগম ওই গ্রামের সোহরাব হোসেনের স্ত্রী।
এ সময় গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন ও সদর থানার উপ-পরিদর্শক আলম বাদশা, ইউপি চেয়ারম্যান জুলফিকার রহমানসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
লাশ উত্তোলনের বিষয়টি নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা বলেন, আদালতের নির্দেশে কবর থেকে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। প্রতিবেদন পেলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে।
মামলা সূত্রে জানা গেছে, ১০ বছর আগে ভালোবেসে গোবিন্দগঞ্জ উপজেলার তালুক কানুপুর ইউনিয়নের তালুককানুপুর গ্রামের সালজার রহমানের মেয়ে জান্নাতি আকতারের সঙ্গে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের রোস্তম আলীর ছেলে সোহবার মিয়ার বিয়ে হয়। তাদের ঘরে আট ও ছয় বছরের দুটি সন্তান রয়েছে। চলতি বছরের গত ৫ সেপ্টেম্বর দুপুরে বিদ্যুৎস্পৃষ্টে জান্নাতি বেগমের মৃত্যুর বিষয়টি জানতে পারেন তার বাবা। পরে ঘটনাস্থলে এসে জান্নাতির বাবা জানতে পারেন জান্নাতি বেগমকে নির্যাতন করে হত্যা করে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে বলে অপপ্রচার চালাচ্ছে স্বামীর বাড়ির লোকজন। পরে জান্নাতির বাবা সদর থানা পুলিশকে বিষয়টি জানান। ওই সময় পুলিশ মামলা নিতে অপারগতা প্রকাশ করে। নিরুপায় হয়ে গত ১২ সেপ্টেম্বর জান্নাতির মামা ছকু মিয়া বাদী হয়ে স্বামী সোহরাবসহ পাঁচজনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য পুলিশকে নির্দেশ দেয়।
জান্নাতির বাবা সালজার রহমান অভিযোগ করে বলেন, আমার মেয়ে (জান্নাতি আকতার) ছোট থেকে তার মামার বাড়ি বল্লমঝাড় মধ্যপাড়ায় থাকত। এ সময় সোহরাবকে ভালোবেসে বিয়ে করে জান্নাতি। বিয়ের কয়েক বছর পর থেকে যৌতুকের জন্য প্রায়ই নির্যাতন করত স্বামী সোহরাব মিয়া। মেয়েকে নির্যাতের ভয়ে জমি, সোনাদানাসহ অনেক টাকা দিয়েছি। কিন্তু শেষরক্ষা হলো না। আমার একমাত্র মেয়েকে মেরেই ফেলল। আমি এর বিচার চাই।
তিনি আরো বলেন, মেয়েটির জানাজাও করতে পারিনি। বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু দেখিয়ে তরিঘড়ি করে রাত ২টার দিকে মৃতদেহ দাফন করে।
এদিকে সোহরাব মিয়ার বাড়ির লোকজনের দাবি, টেলিভিশনের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয় জান্নাতি বেগম। তাকে বাঁচাতে গিয়ে কাকলি বেগম নামে এক গৃহবধূ আহত হয়েছিল। পরে জান্নাতিকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এমএসএম / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত