বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ভাংচুরের বর্জ্য অপসারণ করলেন শিক্ষার্থীরা
ছাত্র-জনতার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ভাংচুরের বর্জ্য অপসারণ করল শিক্ষার্থীরা। যশোরের কেশবপুরে গত রোববার (২৯ সেপ্টেম্বর ) সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরে দীর্ঘদিন পর সেই ধ্বংসস্তূপগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
যেটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ দেখানো হয়েছে। ভিডিওতে দেখা গেছে, পরিচ্ছন্নতাকারী শিক্ষার্থীদের হাতে গ্লাভস পরে, মুখে মাক্স দিয়ে ঝাড়ু নিয়ে উৎস উদ্দীপনা শহীত নিজ নিজ দায়িত্বে উপজেলা পরিষদের চত্বর পরিষ্কার করেছে। উপজেলা পরিষদ চত্বরে থাকা জিনিসপত্র কুড়িয়ে নির্দিষ্ট স্থান বা পাত্রে রাখছে। গত ৫ আগস্ট সারা বাংলাদেশে ছাত্র জনতার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অভ্যুত্থানের মুখে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার খবরে আন্দোলনকারীরা বিজয় মিছিল নিয়ে রাস্তায় নামে জনগণ। সারা দেশে খবরটি ছড়িয়ে পড়লে সারা দেশের নেয় কেশবপুর উপজেলায় আওয়ামী লীগের বিভিন্ন স্থাপনা, উপজেলা পরিষদের বিভিন্ন সরকারি দপ্তর, পৌর ভবন, ভূমি অফিস, ব্যবসা প্রতিষ্ঠান, বসত বাড়ি, সাইনবোর্ড, ব্যানার, সিসি ক্যামেরা, পরিবহন, মোটরসাইকেল, উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনসহ উপজেলা নির্বাহী অফিসারের সরকারি গাড়ি, ভাংচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা।একপর্যায়ে কেশবপুরে উপজেলা পরিষদে ধ্বংসযজ্ঞ চালানো হয়। যেটি কেশবপুরের ইতিহাসে পাতায় সাক্ষী হয়ে থাকবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেশবপুর উপজেলার সমন্বয়করা বলেন, বাংলাদেশটা আরেকবার স্বাধীন হয়েছে। স্বৈরাচার হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে এই দেশ আবার স্বাধীন করতে পেরেছি। এই সার্বভৌম বাংলাদেশ আমাদের সবার। দেশের সম্পদ রক্ষার দায়িত্বও আমাদের। সেই দায়িত্ব নিয়েই আমরা ব্যক্তিগত উদ্যোগ এই কাজে নেমেছি। পোড়া জিনিসপত্র পড়ে উপজেলা চত্বরে পড়ে থাকায় দেখতে বেমানান দেখাচ্ছে। উপজেলা চত্বর অপরিষ্কার থাকায় জনগণ ভোগান্তি হচ্ছে। তাই জনগণের কথা চিন্তা করে পরিষ্কার পরিছন্ন করেছি।
T.A.S / জামান
মোহনগঞ্জে জিনিয়াস স্কলারশিপ বৃত্তি পরীক্ষা
পঞ্চগড় সদরে প্রকল্প বাস্তবায়নে অনিয়ম, প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ দুই চেয়ারম্যানের বিরুদ্ধে
চাঁদপুরে দুই দিনে ৫৮ আসামি গ্রেপ্তার, ৩৮ কিশোর গ্যাং সদস্য আটক
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক।
চট্টগ্রামে ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন পুলিশ হেফাজতে
গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড মেরে সরাল পুলিশ
ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত