ফুলছড়িতে ৩৬ বছর পলাতক থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
দস্যুতা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আব্দুল মোতি ওরফে পাগলা (৬০) নামে এক পলাতক আসামিকে দীর্ঘ ৩৬ বছর পর গ্রেফতার করেছে ফুলছড়ি থানা পুলিশ। মঙ্গলবার (১ অক্টোবর) ভোর সোয়া ৫টার দিকে লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের দেবীরপাট নামক বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজিফুজ্জামান বসুনিয়া বলেন, ১৯৮৮ সালের ২৬ মার্চ দক্ষিণ রসুলপুর (কঞ্চিপাড়া) গ্রামের মোজাম্মেল হক তিন দুর্বৃত্তকে আসামি করে এজাহার দায়ের করলে থানায় নিয়মিত মামলা রুজু হয় (মামলা নং-৮, জিআর নং-১৩৪/৮৮, ধারা- ৩৯৪/৩৯৭, পেনাল কোড-১৮৬০, সেসন মামলা নং-২৪/১৯৯১)। এরপর থেকে গ্রেফতারকৃত আব্দুল মোতি ওরফে পাগলা দীর্ঘ ৩৬ বছর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের দেবীরপাট এলাকায় নিজের নাম পরিবর্তন করে আত্মগোপনে ছিলেন।
ফুলছড়ি থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় এবং ফুলছড়ি থানার ওসি রাজিফুজ্জামান বসুনিয়ার নির্দেশে এসআই আব্দুল কাইয়ুমে'র নেতৃত্বে সঙ্গীয় ফোর্স লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের দেবীরপাট নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় জিআর মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি আব্দুল মোতি ওরফে পাগলাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেফতার আসামিকে আদালতে প্রেরণ করা হবে।
এমএসএম / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত