ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

ফুলছড়িতে আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে মানববন্ধন


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ২-১০-২০২৪ দুপুর ৩:১৬

‘সংঘাত নয় ঐক্যের দেশ গড়ি’ স্লোগানকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় আন্তর্জাতিক অহিংস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে পিস ফ্যাসিলিটেটর গ্রুপের (পিএফজি) আয়োজনে ও দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় বুধবার (২ অক্টোবর) বেলা ১১টায় ফুলছড়ি উপজেলা পরিষদের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, ছাত্র-শিক্ষক ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন- উপজেলা পিএফজি কমিটির সমন্বয়ক শামসুজ্জোহা বাবলু, বীর মুক্তিযোদ্ধা ছায়েদ আহমেদ দুলু, আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তার, অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবুল কালাম আজাদ, সাংবাদিক মজিবর রহমান, ছাত্রদল নেতা রায়হান সরকার রাহুল, ছাত্র নুরে আশরাফ সিদ্দিক শ্রাবণ, খোরশেদ আলম, প্রতিবন্ধী সংগঠনের নেত্রী ছোট রানী প্রমুখ।

বক্তারা বলেন, আমাদের স্বাধীন বাংলাদেশে আমরা সবাই বাঙালি। আমরা সংঘাত চাই না। শান্তি, ঐক্য এবং নিরাপদ রাষ্ট্র চাই। যেখানে দল, মত, ধর্ম, বর্ণের কোনো ভেদাভেদ থাকবে না। আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সম্প্রীতির নতুন বাংলাদেশ গড়ি। সমাজ ও রাষ্ট্রের শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠা তথা বিশ্বমানবতার শান্তির সপক্ষে সকলে ঐক্যবদ্ধ হই।

T.A.S / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত