কালিয়ায় আকস্মিক নদী ভাঙনে নিঃস্ব ২০-২৫ পরিবার
নড়াইলের কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের বিষ্ণুপুর পূর্বপাড়া গ্রামে আকস্মিক নদীভাঙনে নিঃস্ব হয়েছে ২০-২৫ পরিবার। খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন ওইসব পরিবারের সদস্যরা। গত ২১ ও ২৪ সেপ্টেম্বর সন্ধ্যায় আকস্মিক এ নদীভাঙনে সর্বস্বান্ত হয় পরিবারগুলো। ১ অক্টোবর মঙ্গলবার খুলনা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সবিবুর রহমান ও জেলা পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী উজ্জল কুমার সেন ভাঙন এলাকা পরিদর্শন করেছেন।
ভুক্তভোগীরা জানান, আকস্মিক এ নদীভাঙনে মুহূর্তের মধ্যে গ্রামের রিলু ফকির, মাকসুদ ফকির, মাহাবুর ফকির, রোকেয়া বেগম, মহাদত শেখ, জনি শেখ, ইমদাদ মাস্টার, ঝর্না বেগম, রিপনা বেগম, কালু সরদার, শহিদুল মোল্যাসহ ১১টি পরিবারের বসতঘর নদীগর্ভে বিলীন হয়ে যায়। পরবর্তীতে আরো ১৫-২০টি পরিবার কিছু মালামাল সরাতে পারলেও রক্ষা হয়নি বসতভিটা। এছাড়া তীরবর্তী একটি মসজিদসহ অনেকগুলো পরিবার রয়েছে মহাআতঙ্কে। অনেকের ফসলি জমিও বিলীন হয়েছে নদীগর্ভে। অতিদ্রুত নদী শাসনের ব্যবস্থাসহ পুরর্বাসনের দাবি জানান অনাহারে থাকা ভুক্তভোগীরা।
এ বিষয়ে খুলনা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সবিবুর রহমান বলেন, মাঠপর্যায়ের কর্মকর্তাদের মাধ্যমে তিনি বিষয়টি অবগত হয়ে সরেজমিন এসেছেন। এখানকার ভাঙনের প্রবণতা কিভাবে দ্রুত নিয়ন্ত্রণ করা যায়, সে ব্যবস্থা নেবেন এবং শিগগিরই নবগঙ্গা নদীতে ঝুঁকিপূর্ণ জায়গা চিহ্নিত করে স্থায়ীভাবে ভাঙন রোধে একটি প্রকল্প বাস্তবায়ন করবেন।
T.A.S / জামান
রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত
বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন
প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার
কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস
নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন
সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান
পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি
বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার
সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৭ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন
আদমদীঘিতে জমিতে ধান গাছ বিনষ্ট করার অভিযোগ