ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

কেশবপুরে আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে মানববন্ধন


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ২-১০-২০২৪ দুপুর ৩:৪৩

দেশব্যাপী আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে যশোরের কেশবপুরে গাজীর মোড়স্ত যশোর টু চুকনগর সড়কে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের কেশবপুর উপজেলার পিএফজি ও ওয়াইপিএজির আয়োজনে বুধবার (২ অক্টোবর) সকালে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তৃতা করেন- কেশবপুর পিএফজির কো-অর্ডিনেটর মুনছুর আলী, সহ-সমন্বয়কারী মোতাহার হোসাইন, পিস এ্যাম্বাসেডর সুপ্রভাত কুমার বসু, সাংবাদিক শামিম আক্তার মুকুল, পিএফজির সদস্য ও দলিত সম্প্রদায়ের প্রতিনিধি উজ্জল দাস, স্থানীয় এনজিও আস্থার পরিচালক উত্তম কুমার সাহা, পিএফজির সদস্য আব্দুল গাফফার, সাংবাদিক পরেশ দেবনাথ ও সোহেল পারভেজ।

উপস্থিত ছিলেন- ওয়াইপিএজির কো-অর্ডিনেটর হাসিব হোসেন, সদস্য আসলামসহ রাজনৈতিক ও সুশীল সমাজের সদস্যবৃন্দ। এছাড়া সুজন, পিএফজির সদস্য এবং দলমত নির্বেশেষে অন্য জনসাধারণ স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, সহিংসতা নয়, সম্প্রীতির বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই- এটিই হলো আজকের দিনের অঙ্গীকার। আন্তর্জাতিক অহিংস দিবসের স্লোগানকে সামনে রেখে সকল প্রকার হিংসা-বিদ্বেস পরিত্যাগ করে কেশবপুরের সক্রিয় জনগণকে সাথে নিয়ে সহিংসতাকে প্রতিরোধ করার বিষয়ে পদক্ষেপ নিতে কার্যক্রম হাতে নেয়া হবে বলে মত প্রকাশ করেন তারা।

T.A.S / জামান

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক