ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

কালিয়ায় নবগঙ্গার ভাঙন থেকে বড়দিয়া বাজার ও মাদ্রাসা রক্ষায় ছাত্র-এলাকাবাসীর মানববন্ধন


জিহাদুল ইসলাম, কালিয়া photo জিহাদুল ইসলাম, কালিয়া
প্রকাশিত: ২-১০-২০২৪ বিকাল ৭:১৭

নড়াইলের নবগঙ্গা নদীর ভাঙন থেকে বড়দিয়া বাজার ও মাদ্রাসা রক্ষায় মানববন্ধন করেছে ছাত্র ও এলাকাবাসী। বুধবার (২ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে বড়দিয়া খাদেমুল ইসলাম মাদ্রাসাসংলগ্ন নদীর পাড়ে শত শত মানুষের উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন- খাশিয়াল ইউনিয়নের চেয়ারম্যান বিএম বরকতুল্লাহ, বড়দিয়া খাদেমুল ইসলাম মাদ্রাসার মোহতামীম মাওলানা আব্দুল কুদ্দুস, দি পাটনা একাডেমির সাবেক প্রধান শিক্ষক মোল্যা শাহাদত হোসেন, বড়দিয়া কলেজের প্রভাষক মোল্যা সাখাওয়াত হোসেন, বড়দিয়া বাজারের ব্যবসায়ী মোল্যা বাবুল হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, ঐতিহ্যবাহী বড়দিয়া একটি নামকরা নদীবন্দর। নবগঙ্গা নদীর ভাঙনে বন্দরের সিংহভাগই চলে গেছে নদীগর্ভে। এর উত্তর পাশে ভাঙন রোধের ব্যবস্থা নেয়া হলেও বড়দিয়া খেয়াঘাট ও ফেরিঘাটের মধ্যবর্তী স্থানের ভাঙন রোধে কোনো ব্যবস্থা না নেয়ায় আতংকে রয়েছেন মাদ্রাসার শিক্ষার্থীসহ বসবাসকারীরা। অতিদ্রুত ব্যবস্থা না নিলে ঐতিহ্যবাহী মাদ্রাসাটি নদীগর্ভে বিলীন হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে বলে জানান বক্তারা। 

এ বিষয়ে জেলা পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী উজ্জল কুমার সেন বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষটি অবগত করে শিগগিরই নবগঙ্গা নদীর ঝুঁকিপূর্ণ জায়গা চিহ্নিত করে স্থায়ীভাবে ভাঙন রোধে একটি প্রকল্প বাস্তবায়ন করা হবে।

T.A.S / জামান

রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত

বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন

প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার

কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস

নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন

সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান

পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি

বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার

সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৭ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন

আদমদীঘিতে জমিতে ধান গাছ বিনষ্ট করার অভিযোগ

মোহনগঞ্জে ডিঙ্গাপোতা হাওরে কোটি টাকার ফসল রক্ষা বাঁধের দুই হাজার ব্লক লুট