ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

ছাত্র-জনতা হত্যা মামলা সারোয়ার খালিদ গ্রেফতার


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ২-১০-২০২৪ বিকাল ৭:৫২

নদী-খাল দখল করে গড়ে তোলা সিলিকন সিটির এমডি সারোয়ার খালিদকে, গ্রেফতার হয়েছে র‍্যাব। রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে গুলি করে হত্যা মামলায় তুরাগ নদ ও খাল দখল করে গড়ে তোলা সিলিকন সিটি'র এমডি সারোয়ার খালিদ কে গ্রেফতার করেছে র‍্যাব-২। আজ বুধবার দুপুরে মোহাম্মদপুরের টাউন হল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর বিকেলে তাকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করে র‍্যাব।

জানা যায়, মোহাম্মদপুর এলাকায় ছাত্র জনতার বৈষম্যবিরোধী আন্দোলনকে ঘিরে হত্যার ঘটনায় মোহাম্মদপুর থানায় তার বিরুদ্ধে ১০ টির অধিক মামলা দায়ের করা হয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিক্তিতে র‍্যাব-২ এর একটি টিম তাকে গ্রেফতার করে।

সূত্র জানায়, মোহাম্মদপুর এলাকায় ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন দমাতে সারোয়ার খালিদ ঢাকা-১৩ আসনের সাবেক সাংসদ জাহাঙ্গীর কবির নানক ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিপুল পরিমাণ অর্থের যোগান দেয়। পাশাপাশি, ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা করতে মোহাম্মদপুর এলাকার আওয়ামী লীগের নেতাকর্মীদের অস্ত্রের যোগান দেন তিনি। 

এছাড়াও, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের বিপুল পরিমাণ অবৈধ টাকা নিয়ে তুরাগ নদ ও খাল দখল করে গড়ে তোলা সিলিকন সিটিতে বিনিয়োগ করান। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইফতেখার হাসান সকালের সময়কে বলেন, মোহাম্মদপুর থানায় গত আগষ্ট মাসের একটি হত্যা মামলায় এজহার নামীয় আসামী সারোয়ার খালিদকে আজ বিকেলে র‍্যাব-২ গ্রেফতারের পর মোহাম্মদপুর থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে আরো বেশ কয়েকটি হত্যা মামলা হয়েছে।

জামিল আহমেদ / জামিল আহমেদ

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়