ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

মোহাম্মদপুরে চেতনানাশক খাইয়ে ব্যবসায়ীর টাকা লুট


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ৪-১০-২০২৪ দুপুর ৪:৩

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় চেতনানাশক খাওয়ায়ে ১ লাখ ৮০  হাজার টাকা হাতিয়ে নিয়েছে এক মোবাইল এক্সেসরিজ ব্যবসায়ীর। গত সোমবার ৩০ সেপ্টেম্বর দুপুর ১১ টায় এ ঘটনা ঘটে। পরে তাকে গুলিস্তান থেকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার বন্ধুরা ভর্তি করলে দেখা যায় তার পকেটে থাকা ১ লাখ ৮০ হাজার টাকা নাই। 

ভুক্তভোগী মেহেদি হাসান জানান, তিনি মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের থেকে সকাল ১০ টার দিকে মিডলাইন বাসে ওঠেন কাঁটাবন যাওয়ার উদ্দেশ্যে। কাঁটাবন থেকে মোতালেব প্লাজায় যাবে বলে কিন্তু মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে একজন হারবাল বিক্রি করার উদ্দেশ্য বাসে উঠে। চার থেকে ৫ জন কে, হারবাল ঔষধ ফ্রীতে খাওয়ালে আমিও খাই, কিছুক্ষণ পর অচেতন হয়ে পরেন ভুক্তভোগী মেহেদি হাসান। এরপর তিনি তাঁকে দেখতে পান ঢাকা মেডিকেল ভর্তি। আর তার পকেটে থাকা ১ লাখ ৮০ হাজার টাকা নাই।  এ বিষয়ে মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী। ভুক্তভোগী বলেন, আমাকে একপর্যায়ে জোর করেই হারবাল ঔষধ বলে চেতনানাশক খাওয়ানো হয়।

আমি প্রথমে খেতে চাইনি, দেখলাম ৪/৫ জনে খাচ্ছে এসময় আমাকে খেতে বলে, আমি একটু খেয়ে দেখি তেতো লাগছে পরে আমাকে পানি খেতে দেয় আর বলে এই ঔষধ একটু তেতোই হয় এটা খেলে শরীর সুস্থ থাকে। এই কথা বলে ঔষধ বিক্রেতা বাস থেকে নেমে যাওয়ার পর, আমার আর কিছু মনে নাই পরবর্তীতে দেখি আমি হাসপাতালে। আমার মোবাইল এক্সেসরিজ ব্যবসার সব টাকা গুলো নিয়ে গেলো। টাকাগুলো দেশের বাহিরে পাঠাতে চেয়েছিলাম কিন্তু এখন টাকা পাঠাতে পারলাম না। আমার এক্সেসরিজের ব্যবসাটা বন্ধ হয়ে যাবে। 

জামিল আহমেদ / এমএসএম

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়