ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

জাতীয়তাবাদী শ্রমিক দলের বিক্ষোভ মিছিল


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ৪-১০-২০২৪ বিকাল ৭:৪৪

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় জাতীয়তাবাদী শ্রমিক দলের বিক্ষোভ মিছিল হয়েছে। সাবেক ছাত্রদল নেতা ইমামুল হাসান হেলালের  বিরুদ্ধে করা মামলা প্রত্যাখ্যান করার দাবিতে মোহাম্মদপুর রিং রোড সূচনা কমিউনিটি সেন্টারের সামনে আজ শুক্রবার (৪ অক্টোবর) বিকালে বিক্ষোভ মিছিল করেন ২৯ নং ওয়ার্ড শ্রমিক দল।

গত ২২ সেপ্টেম্বর রাতে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা হয় সেই মামলায় ইমামুল হাসান হেলালের বিরুদ্ধে সেখানে দেখা যায় ৬ নম্বর আসামী করা হয়েছেন ইমামুল হাসান হেলালকে।, তার বিরুদ্ধে মামলার প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেন মোহাম্মদপুর থানা শ্রমিক দলের নেতৃবৃন্দরা।

এসময় উপস্থিত বক্তরা বলেন, আমাদের নেতা হেলান ভাই দীর্ঘদিন জেলে ছিলেন, তার জীবনের অর্ধেক সময়ই জেলে কাটিয়েছেন সে কখনো এমন ঘৃণিত কাজ করতে পারে না।

শ্রমিক দলের সভাপতি আলী কায়সার পিন্টু বলেন, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যাঁরা প্রকৃতি খুনি তাদের আইনের আওতায় এনে বিচার করা হউক। আর সাবেক ছাত্রদল নেতা ইমামুল হাসানকে এই মিথ্যা মামলা থেকে ২৪ ঘন্টার মধ্যে মামলা থেকে তার নাম প্রত্যাহার করা হউক। আর তা না হলে শ্রমিক দলের নেতাকর্মীরা রাস্তায় অবস্থান করবে।

এসময় উপস্থিত ছিলেন মোহাম্মদপুর থানার শ্রমিক দলের সভাপতি আলী কায়সার পিন্টু ও হেমায়েত গাজী। আরো উপস্থিত ছিলেন ২৯ নং ওয়ার্ড ৩১ নং ওয়ার্ড ৩৩ নং ওয়ার্ড ৩৪ নং ওয়ার্ড ও ৩২ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকরা। এসময় আরো উপস্থিত ছিলেন থানা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক মোঃ ইব্রাহীম, মোঃ জাহাঙ্গীর, মোঃ সোবহান, মোঃ ওমর, রাজু আলি, ও অন্যানো নেতৃবিন্দৃ।

উল্লেখ্য গত ২০ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুরে জোড়া খুনের ঘটনা ঘটে, সেই ঘটনায় ইমামুল হাসান হেলালসহ ছয় জনের বিরুদ্ধে মামলা হয় মোহাম্মদপুর থানায়, এর মধ্যে অন্যান্য আসামিরা হলেন রাহুল (২২), শাহরুখ(২৩), রয়েল(২৫),পারভেজ, ইমন ওরফে এ‍্যালেক্স ইমন (২৭)। 

উপস্থিত বিএনপির নেতারা আরো বলেন, এই হত্যা মামলা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য সাবেক ছাত্রদল নেতা ইমামুল হাসান হেলালের নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমরা এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আগামী কয়েকদিনের মধ্যে মামলা থেকে হেলালের নাম প্রত্যাহার করা হউক। 

 

জামিল আহমেদ / এমএসএম

ফিটলিস্টভুক্ত প্রশিক্ষণে দ্বিতীয় মহালছড়ির ইউএনও শিবু দাশ

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির আহ্বান ইউট্যাবের

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চ্যানেল এস-এর রিপোর্টার সোহেল রানা শুভর ওপর সন্ত্রাসী হামলা-প্রাণনাশের হুমকি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সাংবাদিকের ওপর হামলা, প্রাণনাশের হুমকি

তেজগাঁওয়ে আ.লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

উত্তরা পশ্চিম থানায় জেলা মহিলা যুবলীগের সভাপতি গ্রেফতার

মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার

উত্তরায় পৃথক অভিযানে আওয়ামী লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ উদযাপন মোহাম্মদপুর মহিলা কলেজ প্রাঙ্গনে

যাত্রাবাড়ী থানা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিতা বহিষ্কৃত

রাজধানীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের সতর্ক অবস্থান

অন্ধকার থেকে আলোর পথে ৩৫০ মানুষ, চোখে নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দিল ছওয়াব

সংসদ চত্বর ধূমপানমুক্ত করার উদ্যোগকে পাবলিক হেলথ অ্যাডভোকেটসের স্বাগত