ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

কোনাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলচালকের মৃত্যু


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ৫-১০-২০২৪ দুপুর ১১:৩০

গাজীপুর সিটির কোনাবাড়ীতে তাকওয়া পরিবহনের ধাক্কায় মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। শনিবার (৫ অক্টোবর) সকাল ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী কলেজ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম সিরাজগঞ্জের শাহজাদপুর থানার সাতবাড়িয়া এলাকার শাহজাহান আলীর ছেলে রাকিবুল ইসলাম (২৯)। তিনি মিরপুরের ভাসানটেকে থেকে টঙ্গীতে হামীম গ্রুপে চাকরি করতেন। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সকাল ৭টার দিকে কোনাবাড়ী কলেজ গেট এলাকায় গাজীপুরমুখী একটি মোটরসাইকেলকে পেছন থেকে তাকওয়া পরিবহন ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালকের মৃত্যু হয়। 

নিহতের বাবা শাহজাহান জানান, আমার ছেলে গত বৃহস্পতিবার বাড়ি এসেছিল। টঙ্গীর হামীম গ্রুপে চাকরি করত। ছুটি শেষে বাড়ি থেকে সকালেই বের হয়েছিল অফিস করার জন্য। তিনি আরো বলেন, আমার ছেলে এমন অফিসেই গেল আর কোনোদিন বাড়ি আসবে না। এ কথা বলেই তিনি কান্নায় ভেঙে পড়েন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কাশেম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক পরিবহনটি আটক করা যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমএসএম / জামান

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস