ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

খানসামা সাংবাদিক ফোরামের কার্যনির্বাহী কমিটি গঠন


জসিম উদ্দিন, খানসামা photo জসিম উদ্দিন, খানসামা
প্রকাশিত: ৫-১০-২০২৪ দুপুর ১২:২০

দিনাজপুরের খানসামা সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ হয়েছে। এতে জাতীয় দৈনিক কালবেলা পত্রিকা ও চ্যানেল এস খানসামা প্রতিনিধি মাসুদ রানাকে আহ্বায়ক ও দৈনিক সকালের সময় প্রতিনিধি মো. জসিম উদ্দিনকে সদস্য সচিব করে ১০ সদস্যবিশিষ্টি কমিটি গঠন করা হয়। শনিবার (৫ অক্টোবর) সকালে উপজেলা মেইন গেটসংলগ্ন অস্থায়ী কার্যালয়ে সাধারণ সভায় সবর্সম্মতিক্রমে এ কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।

খানসামায় কর্মরত একঝাঁক তরুণ সাংবাদিককে নিয়ে এ কমিটি গঠন করা হয়। সর্বশেষ পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী জরুরি সাধারণ সভার মাধ্যমে উপস্থিত সব সদস্যের সম্মতিক্রমে ১০ সদস্যবিশিষ্ট কমিটি চূড়ান্ত করা হয়।

কার্যনির্বাহী কমিটির দায়িত্বশীলরা হলেন- আহ্বায়ক মাসুদ রানা (দৈনিক কালবেলা ও চ্যানেল এস), সদস্য সচিব মো. জসিম উদ্দিন (দৈনিক সকালের সময়), সিনিয়র সদস্য মো. আজিজার রহমান (দৈনিক নবচেতনা), সদস্য মো. লায়ন ইসলাম (দৈনিক প্রতিদিনের খবর), মো. নুর আমিন (দৈনিক গণজাগরণ), সুজন শেখ (দৈনিক বাংলাদেশ সমাচার), শফিকুল ইসলাম সোহাগ (দৈনিক ঢাকা প্রতিদিন), মো. মজনু আলম (দৈনিক রুপান্তর প্রতিদিন), মো. বুলবুল ইসলাম, (দৈনিক সংলাপ), মো. রাকিবুল ইসলাম রাকিব (ই সময়)।

কমিটি গঠন শেষে সংঠনটির সিনিয়র সদস্য মো. আজিজার রহমান বলেন, আমরা কারো প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী হতে সংঠনটি গঠন করিনি। মুলত ‘যেখানেই কলম অবিচল... সেখানেই আমরা’ স্লোগান নিয়ে খানসামায় কর্মরত সাংবাদিকদের একত্রিত ও সুসংগঠিত করতে এবং সবার অধিকার আদায়ে অগ্রণী ভুমিকা রাখতে সংগঠনটি গঠন করা হয়েছে। সাংবাদিকদের অধিকার আদায় ও নির্যাতিত সাংবাদিকদের পাশে খানসামা সাংবাদিক ফোরাম সব সময় থাকবে। সংগঠনটি মানবকল্যাণে কাজ করে দেশে দৃষ্টান্ত স্থাপন করবে।

তিনি আরো বলেন, চরতি বছরের ২৪ ডিসেম্বর পর্যন্ত এই কমিটি বলবৎ থাকবে এবং ২৫ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন