ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

দুর্গোৎসব উপলক্ষে ফুলছড়ি থানার ওসির শুভেচ্ছাবার্তা


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ৫-১০-২০২৪ দুপুর ১:৩৬

গাইবান্ধার ফুলছড়ি থানা পুলিশের পক্ষ থেকে উপজেলার সকল ধর্ম ও পেশার মানুষকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিফুজামান বসুনিয়া। 

ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি)  শুভেচ্ছা বার্তায় জানান, দীর্ঘ এক বছরের অপেক্ষার পর আমাদের সবচেয়ে প্রিয় এবং অন্তরের উৎসব দুর্গাপূজা বা দুর্গোৎসব একেবারে দোরগোড়ায় চলে এসেছে। প্রতি বছরই দুর্গা মায়ের মর্ত্যধামে ফেরার অনন্দে মেতে ওঠে এই ধরিত্রী। বিশেষ করে বাঙালিদের মধ্যে এই পূজার উন্মাদনা একটু বেশিই থাকে। দুর্গাপূজা মানেই ঢাকের আওয়াজ, প্যান্ডেলের হইহুল্লোড়। দুর্গোৎসবের এই কটা দিন আমরা বিশেষ আনন্দ ও উৎসাহের সাথে দুর্গা মায়ের আরাধনা করে, পরিবারের সদস্য ও বন্ধু-বান্ধবদের সাথে আড্ডায় একে অপারকে শুভেচ্ছা জানিয়ে থাকি। 

রাজিফুজামান বসুনিয়া শুভেচ্ছাবার্তায় আরো বলেন, আমার এই শুভেচ্ছাবার্তার মাধ্যমে সবার কাছে বিশেষ অনুরোধে থাকবে- সরকারের নিয়মনীতি ও আইনশৃঙ্খলা মেনে সবাই দুর্গোৎসব উদযাপন করবেন। বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ফুলছড়ি থানার আওতাধীন সকল পূজামণ্ডপে আমাদের কঠোর নজরদারি থাকবে। আপনাদের সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করবে ফুলছড়ি থানা পুলিশ। সবাইকে আবারো শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও অভিনন্দন।

জামান / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত