ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

কেশবপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ৫-১০-২০২৪ বিকাল ৫:৩৫
‘শিক্ষকের কণ্ঠস্বর : শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার‘ প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের কেশবপুরে উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। উদযাপন কমিটির আয়োজনে দিবসটি উপলক্ষে শনিবার (৫ অক্টোবর) সকালে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লুর রশীদের সভাপতি ও একাডেমিক সুপারভাইজার তোরাবুল ইসলামের সঞ্চালনায় শহরের আবু সারাফ সাদেক অডিটরিয়ামে ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা শিক্ষা অফিসার শেখ আব্দুর রব।
 
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ইউপি চেয়ারম্যান এসএম মুনজুর রহমান, উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা আব্দুস সামাদ, উপজেলা বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি আব্দুস সালাম, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রভাষক ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আলা, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুল হান্নান, সবদিয়া বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর রহমান প্রমুখ।
 
উপস্থিত ছিলেন- কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, উপজেলা শিক্ষা অফিসার আনিসুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার প্রভাত কুমার রায়, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হুদা বাবু প্রমুখ।
 
আলোচনা সভার পূর্বে বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এমএসএম / জামান

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক