কেশবপুরে বন্যার্তদের মাঝে বিএনপির ত্রাণসামগ্রী বিতরণ
যশোরের কেশবপুরে বন্যার্ত মানুষের মাঝে যশোর জেলা বিএনপি উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৫ অক্টোবর) যশোর জেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু প্রধান অতিথি হিসেবে ওই ত্রাণসামগ্রী বিতরণ করেন।
যশোর-সাতক্ষীরা সড়কের দুধারে মধ্যকুল ও আলতাপোল নামক স্থানে টংঘর, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে আশ্রয় নেয়া বানভাসি মানুষের মাঝে চাল, ডাল, সয়াবিন তেল, আলু, চিড়া, মুড়ি ও লবণ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আবুল হোসেন আজাদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আলহাজ আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি কুতুবউদ্দিন বিশ্বাস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল হালিম অটল, সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম খান, বিদ্যানন্দকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার কেএম খলিলুর রহমান, সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন- জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সামছুল আলম বুলবুল, সদস্য সচিব বাবুল রানা বাবু, উপজেলা যুবদল নেতা আলমগীর সিদ্দিকী, আব্দুল গফুর, মেহেদী হাসান হিমেল, উপজেলা কৃষক দলের সদস্য সচিব কেএম আজিজ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান আজিজ, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান, পৌর ছাত্রদলের আহ্বায়ক খায়রুল ইসলাম, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাহাতুল ইসলাম সুজন প্রমুখ।
T.A.S / জামান
ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার