ফুলছড়িতে দূর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
গাইবান্ধার ফুলছড়ি থানার আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ অক্টোবর) বিকালে ফুলছড়ি থানার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিফুজামান বসুনিয়ার সভাপতিত্বে ও পুলিশ পরিদর্শক প্রহ্লাদ কুমারের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ফুলছড়ি উপজেলা বিএনপির সভাপতি সাদিকুল ইসলাম নান্নু, জামায়াতের ফুলছড়ি উপজেলা শাখার আমির অধ্যক্ষ মাওলানা সিরাজুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসাইন, এএইচএম সোলায়মান সরকার শহীদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্ট ফুলছড়ি উপজেলা শাখার সভাপতি অমল কুমার ভট্টাচার্য, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ঈশ্বরী কুমার বর্মণ, পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম, এসআই সেকেন্দার আলী, আব্দুল কাইয়ুম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. শফি মাহমুদ সৈকত, উদাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি এনামুল হক, ফুলছড়ি উপজেলা যুবদলের যুগ্ন-আহ্বায়ক রবিন হাসান খাজা, ফারুক মিয়া, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মজিবর রহমান প্রমুখ।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাজিফুজ্জামান বসুনিয়া বলেন, পূর্জামণ্ডপগুলোয় নিরাপত্তা দেয়ার জন্য পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রস্ততি নেয়া হয়েছে। পাশাপাশি আনসার ও স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে। প্রতিটি পূর্জামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হবে।
T.A.S / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত