ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

জগন্নাথপুরে যৌথ রাস্তায় দেয়াল নির্মাণের অভিযোগ


আমিনুর রহমান জিলু photo আমিনুর রহমান জিলু
প্রকাশিত: ৭-১০-২০২৪ রাত ১১:৫৬

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার ২নং ওয়ার্ডের লুদরপুর গ্রামের বাসিন্দা মৃত জমির উদ্দিনের ছেলে মো. বশির উদ্দিনের বাড়ির সামনের যৌথ রাস্তায় দেয়াল নির্মাণ করে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বশির উদ্দিন তার আপন চাচাতো বোন জোছনারা বেগম ছানাকে অভিযুক্ত করে জগন্নাথপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, বশির উদ্দিন ও তার আপন চাচাতো বোন একই বাড়িতে পৃথকভাবে বসবাস করে আসছেন। ২০২৩ সারে ২০ জানুয়ারি সকাল ১০টায় বিবাদীরা বাড়ির যৌথ রাস্তায় পাকা দেয়াল নির্মাণ করেন। এতে বিপাকে পড়েন বশির উদ্দিন। বশির উদ্দিনের পারিবারের একমাত্র আয়ের উৎস ছিল হাঁসের খামার। প্রতিদিন সকালে এই রাস্তা দিয়ে তার হাঁসগুলো তিনি হাওরে নিয়ে যেতেন। কিন্তু বাড়ি থেকে হাওরে বের হওয়ার রাস্তাটি বন্ধ হয়ে যাওয়ায় খামার পরিচালনা করতে রীতিমতো হিমশিম খেতে হয় বশির উদ্দিন ও তার পরিবারকে। একপর্যায়ে বাধ্য হয়ে খামার ব্যবসা বাদ দিতে হয় তাকে। অন্যদিকে এ নিয়ে বশির উদ্দিন এলাকায় বিচারপ্রার্থী হলে বিবাদীরা একের পর এক তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

তিনি বলেন, দুটি মামলার রায় তার পক্ষে এলেও অন্য আরেকটি মামলা আদালতে চলমান।

খোঁজ নিয়ে জানা গেছে, বশির  উদ্দিনের কোনো ছেলেসন্তান নেই। আয়-রোজগারের কোনো উৎসও নেই। স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে বর্তমানে তিনি খুবই দুর্বিষহ জীবনযাপন করছেন। দেশবাসী, প্রশাসন ও সেনাবাহিনীর কাছে তিনি এর সঠিক বিচারের দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে বশির উদ্দিনের চাচাতো বোন জোছনারা বেগমের সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মুখলেছুর রহমান আকন্দ বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। 

এমএসএম / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত