ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

বিএনপি অফিস ভাংচুরের মামলায় সাবেক হুইপ গিনির রিমান্ড নামঞ্জুর


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ৯-১০-২০২৪ দুপুর ৪:৩৫

গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয়ে ভাংচুর ও আগুন দেয়ার মামলায় গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ মাহবুব আরা বেগম গিনির রিমান্ড আবেদন নামঞ্জুর করেছে আদালত। বুধবার (৯ অক্টোবর) দুপুরে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মতিন তার রিমান্ড নামঞ্জুর করেন।

বুধবার সকালে কড়া নিরাপত্তায় মাহাবুব আরা বেগম গিনিকে গাইবান্ধা জেলা আদালতে হাজির করা হয়। এ সময় তার রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা গাইবান্ধা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান।

গত ২৬ আগস্ট গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয়ে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও ককটেল হামলার ঘটনায় বিস্ফোরকদ্রব্য আইনে সাবেক হুইপ গিনিসহ আওয়ামী লীগের ৩৬৪ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা করেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক আবদুল হাই। পরবর্তীতে গত ৩০ সেপ্টেম্বর রাতে ঢাকার ধানমন্ডি থেকে মাহবুব আরা বেগম গিনিকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ (ডিবি)। আশুলিয়ায় রবিউসসানি শিপু নামে এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে তাকে একই মামলায় তিন দিনের রিমান্ডে নেয় পুলিশ।

এ ব্যাপারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. মিজানুর রহমান মিজান বলেন, স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে নিযুক্তরা বহাল রয়েছেন। বিচার বিভাগের এ ধরনের সিদ্ধান্তে আমরা সন্তুষ্ট নই।

T.A.S / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত