ধামরাইয়ে আমন ধানের চারা রোপণে ব্যস্ত সময় পর করছেন কৃষক
অবিরাম ধারায় চলছে ভাদ্র মাসের বৃষ্টি আর সেই বৃষ্টির পানি কাজে লাগিয়ে অল্প খরচে কৃষকরা জমিতে আমন ধানের চারা রোপণে ব্যস্ত হয়ে পড়েছেন। বন্যার পানিতে কোনো ক্ষতি না হলে ইরি-বোরো ধানের মতো আমন ধানের চাষেও ব্যাপক উৎপাদন হবে বলে মনে করছেন স্থানীয়রা।
আমন ধানের চারা রোপণে ব্যস্ততার এমন দৃশ্য চোখে পড়ে ধামরাইয়ের বিভিন্ন এলাকায়। প্রায় প্রতিটি প্রামেই মানুষ এই ধান চাষে ব্যস্ত সময় পার করছেন। এবার উপজেলায় ইরি-বোরো ধানের বাম্পার ফলনের পর বিপুল উৎসাহ নিয়ে এখন আমন ধানের চারা রোপণে ব্যস্ত উপজেলার কৃষকরা।
কৃষকরা জানান, এবার আবহাওয়া অনুকূলে থাকায় চাষিরা আমন ধান চাষে অধিক আগ্রহী। মৌসুমের শুরুতে বীজতলা তৈরি থেকে শুরু করে চারা রোপণ করা পর্যন্ত ব্যস্ততার মধ্যে সময় কাটছে তাদের। করোনা মহামারীতে নানা সমস্যার মধ্যে ও আমন ধানের চারা রোপণের জন্য কোমরবেঁধে মাঠে নেমে পড়েছেন তারা। ধামরাইয়ে প্রচুর বৃষ্টি হওয়ায় ধানের চারা রোপণের কাজ সহজ হয়েছে। কোনো কোনো জমিতে চলছে চাষ আবার কোনোটায় বীজতলা থেকে তোলা হচ্ছে বীজ এবং তা প্রস্তুতকৃত জমিতে লাগানো হচ্ছে।
চলতি মৌসুমে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা সম্পর্কে জানতে চাইলে উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, গত বছর পুরো উপজেলায় ৮ হাজার ১০০ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছিল। ফলন ভালো থাকার কারণে এবার উপজেলায় আমন ধানের চাষবাদ বেড়েছে। এবার প্রায় ৮ হাজার ৪ হেক্টরেরও বেশি জায়গায় ধানের চারা রোপণ করা হয়েছে। যদি প্রাকৃতিক কোনো দুর্যোগ না হয় তবে উৎপাদন গত বছরের চেয়ে বেশি হবে বলে আশা করছি।
উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের কৃষক আমজাদ আলী বলেন, বোরো মৌসুমে ধানের উৎপাদন প্রচুর হয়েছে। বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগে পড়তে হয়নি। তেমনি আমন ধানের চাষেও যদি বন্যায় কোনো বড় ধরনের ক্ষতি না হয় তাহলে উৎপাদন প্রচুর হবে বলে আশা রাখি।
এ বিষয়ে ধামরাই উপজেলা কৃষি অফিসার মো. আরিফুল হাসান বলেন, ধামরাইয়ের মাটি ধান চাষের জন্য খুব ভালো। ইরি-বোরো মৌসুমে প্রচুর পরিমাণে ধান উৎপাদিত হয়েছে। বড় কোনো প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে হয়নি কৃষকদের। তেমনি রোপা আমন ধানের চাষে খরচ কম থাকায় কৃষকদের আগ্রহ আরো বেশি। গত বছরের তুলনায় এবার উৎপাদন বেশি হবে। নতুন নতুন জাতের ধান আসায় কৃষকদের আগ্রহ অনেক বেশি।
এমএসএম / জামান
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ