সাঘাটায় ২০ পূজামণ্ডপে সিসি ক্যামেরা উপহার দিলেন নিশাদ
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি-সম্পাদককে পূজামণ্ডপের নিরাপত্তার জন্য উপহার হিসেবে ২০টি সিসি ক্যামেরা প্রদান করেছেন সমাজসেবক, শিল্পপতি ও সাবেক ছাত্রনেতা নাহিদুজ্জামান নিশাদ।
বুধবার (৯ অক্টোবর) সন্ধ্যায় গাইবান্ধার সাঘাটা থানা ভবনে সাঘাটা থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলামের কাছে ২০টি মণ্ডপের সভাপতি-সাধারণ সম্পাদকের উপস্থিতিতে এসব উপহার হিসেবে মন্দিরের স্থায়ী নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা তুলে দেন বিশিষ্ট শিল্পপতি ও সাবেক ছাত্রদল নেতা আলহাজ নাহিদুজ্জামান নিশাদ।
এ সময় উপস্থিত ছিলেন,- সাঘাটা থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, পরিদর্শক (তদন্ত) সোহেল রানা, গাইবান্ধা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান নাদিম, সাঘাটা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মঈন প্রধান লাবু, সাঘাটা উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবুল কালাম আজাদ, সাঘাটা উপজেলা যুবদলের আহ্বায়ক আহম্মেদ কবির শাহীন, সাঘাটা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি গৌতম কুমার চন্দ্র ও জুমারবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা রুস্তম আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।
সকলের উদ্দেশে নাহিদুজ্জামান নিশাদ বলেন, দলমত নির্বিশেষে সকল ধর্ম-বর্ণের মানুষ নিয়েই আমাদের সমাজ ও রাষ্ট্র। যাতে সবাই সবার মতো করে নির্বিঘ্নে ও নিরাপদে বসবাস করতে পারে এবং দেশ গঠনে ভূমিকা রাখতে পারে সে দায়িত্ব প্রত্যেকের। কোনোভাবে যাতে কোনো গোষ্ঠী স্বার্থ হাসিলের জন্য ধর্মীয় উৎসব আয়োজনে বিঘ্ন সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে, সেজন্য দলের নেতাকর্মীসহ সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। এ সময় বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য স্রষ্টার কাছে দোয়া করার আহ্বান জানান নিশাদ।
T.A.S / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত