ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

কোনাবাড়ীতে অটোরিকসা চোর চক্রের সদস্য গ্রেফতার


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ১০-১০-২০২৪ দুপুর ১২:১৭

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীতে অটোরিকসা চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে চুরি যাওয়া একটি অটোরিকসা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত হালিম মিয়া (৩৪) বরিশালের বাবুগঞ্জ থানার রবিয়াদি গ্রামের মৃত মান্নানের ছেলে।

জানা গেছে, বুধবার (৯ অক্টোবর) রাত ১১টার দিকে কোনাবাড়ী থানার চেয়ারম্যানবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।  বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম। 

পুলিশ জানায়, এর আগে কোনাবাড়ী বিসিক শিল্পনগরী এলাকা থেকে অটোরিকসা চুরি করে হালিম মিয়া। এরপরই অভিযানে নামে পুলিশ। পরে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১১টার দিকে অভিযান চালিয়ে তাকে চেয়ারম্যানবাড়ী এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একাধিক অটোরিকসা চুরির অভিযোগ রয়েছে। 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম দৈনিক সকালের সময়কে জানান, আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। সে সক্রিয় চোর চক্রের সদস্য। তার বিরুদ্ধে এর আগেও একাধিক অটোরিকসা চুরির অভিযোগ রয়েছে।

এমএসএম / জামান

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস